ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি? স্পিড অপটিমাইজেশন করার সহজ উপায়

SEO এর পূর্ণরূপ হল: Search engine optimization। যেটা দিয়ে একটি ওয়েবসাইটকে গুগলের অ্যালগরিদম অনুযায়ী সাজানো হয়। যাতে করে গুগল সেই বিষয়কে পজিটিভ ভাবে দেখে এবং গুগলের ইতিবাচক প্রভাব পড়ে। ফলে সেটি দ্রুত গুগলে রেংক করে। আজকের পোস্টে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি? স্পিড অপটিমাইজেশন করার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি?

ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন হলো একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার মাধ্যমে গুগলের প্রথম পৃষ্ঠায় পৌঁছে দেওয়া। একটি ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এর পিছনে অনেকগুলো বিষয় কাজ করে যেমন: কনটেন্ট কোয়ালিটি, ইমেজ, সাইট লোডিং স্পিড, ইনডেক্স স্পিড ইত্যাদি। যেগুলো সাধারণত LCP, INP, CLS, FCP, FID ও TTFB ইত্যাদি নামে পরিচিত।

স্পিড অপটিমাইজেশন করার সহজ উপায়

গুগলের অ্যালগরিদমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাওয়া যায়। যেগুলোর স্পিড অপটিমাইজেশন ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। আজকে পোস্টে আমরা একটি ব্লগ ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করার সহজ উপায় গুলো সম্পর্কে আলোচনা করব। স্পিড অপটিমাইজেশন করার সবচেয়ে সহজ কিছু উপায় হলো:

  • ডিফল্ট সেটিং
  • কোডিং
  • প্লাগইন

ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন

একজন ব্লগার অথবা এসইও এক্সপার্ট চাইলে বিভিন্ন উপায়ে একটি ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজ করতে পারেন। তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো প্লাগইন দিয়ে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করা। বর্তমানে অনেক ধরনের ফ্রি ও পেইড ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন প্লগইন পাওয়া যায়।

আরো পড়ুনঃ ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করার উপায় ২০২৪

যেগুলো দিয়ে খুব সহজে একজন বিগেনার একটি ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজেশন করতে পারবে। তার মধ্যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন প্লগইন হলো।

  • Litespeed cache
  • WP Optimization
  • WP Rocket
  • W3 Total Cache
  • Cloudflare
  • Program of Optimization
  • WP Super Cache
  • Autoptimize

উপরোক্ত যেকোন একটি প্লাগইন দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করা যাবে। পছন্দের প্লাগইনটি ব্যবহার করার জন্য প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড মেনু থেকে Plugin অপশনে চলে আসনু। তারপর সার্চবারে আপনার পছন্দের প্লাগইন এর নাম দিয়ে সার্চ করুন। তাহলে প্লাগইনটি আপনার সামনে চলে আসবে। এখন সেটি Install করে Active করে নিন। তারপর ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে প্লাগইনটি সাইটে সেটাপ করে নিন। তাহলে আপনার সাইটের স্পিড অপটিমাইজেশন হয়ে যাবে।

তবে মনে রাখবেন একটি সাইটে একই সাথে একাধিক ক্যাশ প্লাগইন (স্পিড অপটিমাইজেশন) ব্যবহার করা যায় না। যদি একই সাথে একাধিক ক্যাশ প্লাগইন ইন্সটল করেন। তাহলে আপনার সাইট ভেঙ্গে যেতে পারে। তাই এ বিষয়ে সর্তক থাকুন।

আরো পড়ুনঃ ভিপিএন কি? মোবাইলের জন্য সেরা ৫টি ভিপিএন

ব্লগার স্পিড অপটিমাইজেশন

সাধারণত, একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করা যতটা সহজ হয়। পক্ষান্তরে একটি ব্লগার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করা অনেকটাই কঠিন হয়ে থাকে। কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করার জন্য অনেকগুলো ফ্রি বা পেইড প্লাগিন পাওয়া গেলেও একটি ব্লগার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এর জন্য তেমন কোন প্লাগিন বা টুলস পাওয়া যায় না।

যার কারণে একটি ব্লগার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করা অনেকটাই কঠিন হয়ে যায়। তবে html, JavaScript বা CSS কোড দিয়ে একজন SEO এক্সপার্ট সহজে একটি ব্লগার সাইট অপটিমাইজেশন করতে পারে। কিন্তু যারা বিগেনার তারা চাইলে Blogger ডিফল্ট টুলস বা সেটিং থেকে একটি ব্লগার সাইটকে স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। অথবা একটি ভালো থিম, কম রেজুলেশন ইমেজ ইত্যাদি ব্যবহার করার মাধ্যমেও একটি ব্লগার সাইটের স্পিড ঠিক রাখা যায়।

ওয়েবসাইট স্পিড ঠিক রাখার কিছু কৌশল

একটি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করা বা স্পিড ঠিক রাখার কিছু কৌশল রয়েছে। যেগুলো অবলম্বন করলে একটি সাইটকে সবসময় গুগলের ফার্স্ট পজিশনে ধরে রাখা যায় সেগুলো হলো:

  • ইমেজ সাইজ সর্বদা ১২০০*৭২০ রাখার চেষ্টা করা।
  • Full Size ইমেজ ব্যবহার না করা।
  • সর্বনিম্ন ৩০-৫০ কিলোবাইট এর মধ্যে ইমেজ ব্যবহার করা।
  • অট অপটিমাইজেশন প্লাগইন ব্যবহার করা।
  • ইমেজ কম্প্রেস করা।
  • ভারী ফাইল বা ফোল্ডার কম ব্যবহার করা।
  • দ্রুত কনটেন্ট ইনডেক্সে নজর দেওয়া।
  • সাইটের হোম পেজ সর্বদা সাদামাটা রাখা। ভারী ডিজাইন বা অতিরিক্ত ফিচারস ব্যবহার না করা।
  • স্প্রিড অপটিমাইজেশনে বাঁধা দেয় এমন প্লাগইন বা কোড ব্যবহার না করা।
  • ক্রেক বা ফ্রি থিম ব্যবহার না করে একটি পেইড থিম ব্যবহার করা।
  • ভালো একটি হোস্টিং ব্যবহার করা।
  • অতিরিক্ত কোড বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার না করা।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি? স্পিড অপটিমাইজেশন করার সহজ উপায় গুলো সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।v

Leave a Comment