ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমরা যারা facebook content creators রয়েছি। তাদের সকলের প্রথম বা প্রদান উদ্দেশ্য থাকে নিজের পোস্ট বা রিল ভাইরাল করা। যা আমাদের মধ্যে অনেকেই জানি না। তাই এ পোস্টে ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। যেটি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার পোস্ট বা রিল ভাইরাল করতে পারবেন।
ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায়
ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় সর্ম্পকে আজ বিস্তারিত জানবেন ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার ফেসবুক পেইজটি ওপেন করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।

এখানে মূলত আপনার ফেসবুক রিল ভাইরাল করার জন্য সঠিক নিয়মে রিল আপলোড করতে হবে। যেটি পর্যায়ক্রম আলোচনা করা হলো। সেখান থেকে ‘Create Reel’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
তাহলে আপনাকে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী রিল ভিডিও সিলেক্ট করে ‘Next’ অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে Describe your Reel….. অপশনে আপনার ভিডিও সম্পর্কে কিছু তথ্য দিন। এখানে অবশ্যই টাইটেল দেওয়ার পরে আপনাকে হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া সম্ভব থাকবে।

তাছাড়াও আপনারা ভিডিওতে যদি লেখা এড করতে পারেন। তাহলে আপনার আপনার ভিডিও ভাইরাল হওয়া সম্ভব থাকবে। এখন আপনি ‘Share Now’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার রিল ভিডিও আপলোড হয়ে যাবে।
ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় যেভাবে লেখা এড করলে ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল হবে
ভিডিওতে লেখা এড করার জন্য আপনাকে একটি অ্যাপস ইন্সটল করতে হবে। অ্যাপটি ইন্সটল করার জন্য আপনার ফোনে থাকা ‘Google Play store’ অ্যাপে প্রবেশ করুন এবং সার্চবারে ‘Inshot’ লিখে সার্চ করুন। তারপর search রেজাল্টে আসা ‘Video Editor & Maker- Inshot’ অ্যাপটি ইন্সটল করুন।

এখন অ্যাপসটি সম্পন্ন ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে সেখান থেকে ‘Video’ লেখার উপরে ক্লিক করুন। তারপর (+) প্লাস আইকনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী যে ভিডিও ফেসবুক রিলে ছাড়তে চান সেটি সিলেক্ট করুন। এখন ভিডিওটি লেখা এড করার জন্য ‘Text’ অপশনে ক্লিক করুন।

তারপরে আপনার পছন্দ অনুযায়ী কিছু টেক্সট লিখুন। তাছাড়াও আপনি চাইলে ফ্রন্ট পরিবর্তন করতে পারবেন। এখন আপনার টেক্সটি লেখা সম্পূর্ণ হলে সেটি আপনি ভিডিওর যে কোন পজিশনে সাইজ ছোট বড় করে বসিয়ে দিন। এভাবে আপনি চাইলে একাধিক টেক্সট যুক্ত করতে পারবেন।
সেক্সটি আপনি কত সময় ধরে দেখাতে চান সেটিও নির্ধারণ করে দিতে পারবেন। এভাবে আপনি facebook রিলস ভিডিওতে টেক্সট যুক্ত করে ভিডিও আপলোড করলে সেটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার দ্বিতীয় উপায়
আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল হচ্ছে না। আপনাদেরও হয়তো ফেসবুক পেইজে কিছু কিছু অপশন বন্ধ থাকার কারণে কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল হচ্ছে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করতে হয় এবং রিল ভিডিও ভাইরাল করার জন্য কি কি পদক্ষেপ গুলো মেনে চলতে হবে।
ফেসবুক পোস্ট বা রিল ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন। তারপর প্রোফাইল আইকনে ক্লিক করে ‘Settings’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।

এখন আপনি ‘Profile Settings’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ৫টি অপশন দেখতে পাবেন। যেমন:
- Privacy
- Profile And Tagging
- Publish Post
- Blocking
- Active Status
এখন আপনি প্রথম অপশন ‘Privacy’সিলেক্ট করুন। এখন একটু স্কোল করে নিচে নামলে অপশনগুলো পেয়ে যাবেন। তাহলে নিচে Allow Your Profile to….. Public Looking At Similar Profiles নামে একটি অপশন দেখতে পাবেন।

এখন আপনারা যারা ‘Similar Profiles’ ভিডিও আপলোড করছেন। তারা এই অপশনটি অবশ্যই ‘On’ করুন। এখন ‘Similar Profiles’ ভাইরাল হলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দ্বিতীয় ‘Do You Want Search….. Facebook Yo Line To Your Profile’ অপশনটি ‘Yes’ দিয়ে দিন। কেউ যদি আপনাকে ফেসবুকের বাইরে ও সার্চ ইঞ্জিনে খুঁজে তাহলে আপনার ভিডিওটি তার সামনে চলে যাবে।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় ৫টি AI ওয়েবসাইট
এখন উপরে ‘Who Can See…Future Reel’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে অপশনটি ‘Public’ করুন। এই তিনটি সেটিং যদি আপনার ফেসবুকে ‘On’ রাখেন। তাহলে আপনার ফেসবুক পোস্ট বা রিল ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাইরাল হওয়ার আরো অনেকগুলো টিপস রয়েছে।
ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় এবং টিপস
Step No: 01: অনেক সময় ফেসবুক রিলে বিভিন্ন ধরনের গান ভাইরাল হয়ে থাকে এবং সেই ভাইরাল গান দিয়ে অনেকেই ভিডিও বানিয়ে থাকে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: এখন যে গানটি বেশি বেশি ভাইরাল হচ্ছে অথবা নতুন ট্রেডিংয়ে আসছে সেই গান দিয়ে ভিডিও তৈরি করতে হবে। কারন রিল সব সময় ভাইরাল জিনিসটাকে প্রাধান্য দিয়ে থাকে। তাহলে আপনার ভিডিওতে আগে থেকে অনেক বেশি ‘View’ বেড়ে যাবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে।
Step No: 02: ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার দ্বিতীয় ধাপটি হলো সঠিক সময়ে কনটেন্ট আপলোড করা। ভাইরাল ফেসবুক রিল ভিডিও আপলোড করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় মেইনটেইন করতে হবে। সাধারণত, আপনার যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করছেন। সেক্ষেত্রে আপনার ‘View’ পাওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী মানুষ ফেসবুক অথবা ফেসবুক রিল ব্যবহার করে সন্ধ্যা ৭ টা থেকে ৯ টা মধ্যে। এখন আপনি চেষ্টা করবেন এই সময়ের ভিতরে ফেসবুক রিল ভিডিও আপলোড করার। তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
উপরে উল্লেখিত তথ্যগুলো মেনে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন। তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশী। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। উদাহরণ স্বরূপ, আপনি একই দিনে ৩টি ভিডিও আপলোড করলেন এবং ৫/৭ দিন কোন ভিডিও আপলোড করলেন না। সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমি কমে যাবে।
সেজন্য আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি যদি ধৈর্য সহকারে ৩/৪ মাস নিয়মিত ভিডিও আপলোড করেন। তাহলে দেখবেন আপনার ভিডিও গুলো ভাইরাল হয়ে যাবে। যখন আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে তখন থেকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে থাকবেন।
এভাবে করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করতে পারবেন। আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে


