ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে ২০২৫

তুমি যদি উচ্চ শিক্ষার জন্য ডেনমার্ক যাওয়ার চিন্তা করে থাকো, তাহলে এই লেখা তোমার জন্য। অনেকেই জানেন না, ডেনমার্কে পড়াশোনা করতে গেলে ভিসার জন্য কী কী কাগজ লাগে বা কীভাবে আবেদন করতে হয়। আজ আমরা সহজভাবে জানবো ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য কী কী দরকার এবং কীভাবে আবেদন করতে হয়।

ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে

ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে তেমন কোন ডকুমেন্ট লাগে না। সামান্য কিছু ডকুমেন্ট হলেই আপনি খুব সহজে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে পারেন। তবে আগে থেকে ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখলে ভিসা পেতে অনেকটা সুবিধা হবে। নিম্নে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলো।

ডেনমার্কে মাস্টার্স স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে

শুরুতেই আমরা মাস্টার্স স্টুডেন্টদের জন্য ডেনমার্কের ভিসা পেতে কি কি লাগে সে বিষয়ে আলোচনা করব। ডেনমার্কে মাস্টার্স স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে তা বর্ণনা করা হলো:

  • IELTS Passed Certificate
  • IELTS Score minimum 6.0
  • All educational certificate scan copy
  • Recommendation letter
  • 4 years (Honours) syllabus
  • SOP (statement of purpose) or Motivation letter
  • Student account

আপনি যদি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যান তাহলে আপনাকে টিউশন ফি পরিশোধ করতে হবে। যার জন্য আপনার একটি স্টুডেন্ট একাউন্ট প্রয়োজন হবে। আপনি যদি শুরুতে একটি স্টুডেন্ট একাউন্ট খুলে রাখতে পারেন তাহলে এটি আপনার জন্য ভালো হবে।টিউশন ফি পরিশোধ করার পর আপনাকে এম্বাসি ফি পরিশোধ করতে হবে। সেই সাথে একটি কেস অর্ডার আইডি খুলতে হবে। এম্বাসি ফি এবং কেস অর্ডার আইডি খোলার জন্য আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে।

ডাচ বাংলা ও ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বর্তমানে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। আপনি যে ব্যাংক থেকে একাউন্ট খুলবেন সেখান থেকে আপনার পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। তারপর আপনি নিজে নিজেই এম্বাসি ফি পরিশোধ করতে পারবেন।এম্বাসি ফি পরিশোধ করার পর ভার্সিটি থেকে আপনাকে একটি এসটি ওয়ান ফর্ম দেওয়া হবে। যেটি আপনাকে ফিলাপ করতে হবে। যেটি করতে আপনার আরোও কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন:

  • Full passport (PDF)
  • Bank Swift copy
  • Embassy fee & Case order ID fee payment receipt

এসটি ওয়ান ফর্ম ফিলাপ করার পর এখন আপনার ফাইলটিকে বিএফএস এ জমা দিতে হবে। বিএফএস এ ফাইল জমা দেওয়ার সময় তার সাথে আরোও কিছু ডকুমেন্টে সংযুক্ত করতে হবে। যেমন:

  • Full Passport
  • Offer Letter
  • Swift Code
  • ST one form
  • Son declaration signature (Under ST one)
  • Embassy fee receipt
  • Case order ID fee receipt
  • Take 3,500 BDT with you to get your VISA in courier delivery.

কিন্তু আপনি যদি আপনার ভিসাটি কুরিয়ার ডেলিভারি না নিয়ে সরাসরি ঢাকা থেকে সংগ্রহ করতে চান। তাহলে আপনার 3,500 টাকা কুরিয়ার চার্জ বেছে যাবে।

ডেনমার্কে ব্যাচেলর প্রোগ্রামে  ভিসা পেতে কি কি লাগে

আমাদের মধ্যে অনেকেই ডেনমার্কের ব্যাচেলর প্রোগ্রামে আসতে চান। কিন্তু এটা জানেন না যে ডেনমার্কের ব্যাচেলর প্রোগ্রাম আসতে গেলে কি কি ডকুমেন্ট লাগে। তাদের জন্য নিম্নে কিছু বেসিক ডকুমেন্ট তুলে ধরা হলো:

  • এইচএসসি বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট
  • সাপ্লিমেন্টারি কোর্সেস
  • ইংলিশ প্রফেসিয়ানসি 6.5

এগুলো হলো ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পাওয়ার সাধারণ কিছু রিকোয়ারমেন্ট। এছাড়াও অন্যান্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে জানতে পারবেন। বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। যেমন কোন কোন ইউনিভার্সিটি English proficiency IELTS 6.5 আবার কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এটি 7.0 ধরা হয়।

আরো পড়ুনঃ ভারতের মেডিকেল ভিসা পেতে কি কি লাগবে ২০২৪

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ!

Leave a Comment