On arrival ভিসা কি? এবং কিভাবে পাওয়া যায়

On arrival ভিসা কি? এবং কিভাবে পাওয়া যায় এ নিয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতর অনেকেই জানতে চান On arrival ভিসা কি? এটি কিভাবে পাওয়া যায়। On arrival ভিসা পেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় ইত্যাদি।

On arrival ভিসা কি?

On arrival ভিসা হচ্ছে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য। যেসব দেশের এয়ারপোর্টে যাওয়ার পর প্রবাসীদের পাসপোর্টে বিনামূল্যে ভিসা সীল করে দেয়। যার জন্য কোন প্রকার এম্বাসি ফি দিতে হয় না। যা On arrival ভিসা নামে পরিচিত। সহজ ভাষায় বলতে গেলে On arrival ভিসা হলো এক প্রকারের ভিসা পদ্ধতি যা কোন দেশে প্রবেশের পর প্রদান করা হয়। অর্থাৎ এর জন্য আগে থেকে কোন প্রকারের ভিসা করতে হয় না।

On arrival ভিসার সুবিধা হচ্ছে কোন দেশে প্রবেশের পর ভিসা জমা করে শুধুমাত্র নাম বা সামান্য কিছু তথ্য দিয়ে ইমিগ্রেশন করে উক্ত দেশে প্রবেশ করা। এর জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাগজপত্র জমা দেওয়া, ইন্টারভিউ বা ভিসা আবেদনের মতো ঝামেলা থাকে না। ইতিমধ্যে বাংলাদেশের নাগরিকরা নেপাল ও মালদ্বীপ সহ বিশ্বের ১৯ টি দেশে On arrival ভিসার সুবিধা পেয়ে থাকেন। সাধারণত, পর্যটক ও ব্যবসায়ীরা সহজ কিছু শর্তে নির্দিষ্ট সময়ের জন্য এ ধরনের ভিসা সুবিধা পেয়ে থাকেন।

On arrival ভিসা পেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে

তাহলে চলুন দেখে নেওয়া যাক On arrival ভিসা পেতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে।

  • ফ্লাইট টিকিট
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙ্গিন ছবি
  • ইমিগ্রেশন কার্ড
  • হোটেল রিজার্ভেশন
  • অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ পত্র

On arrival ভিসা পাওয়ার উপায়

On arrival ভিসা পাওয়ার জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি দেশ তার নিজস্ব নিয়ম কানুন অনুযায়ী এটি পরিচালনা করে। On arrival ভিসা পেতে প্রথমে আপনাকে জানতে হবে আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেখানে On arrival ভিসা সুবিধা পাওয়া যায় কিনা। কারণ কিছু দেশ শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য On arrival ভিসা সুবিধা দিয়ে থাকে।

আবশ্যক কাগজপত্র প্রস্তুত করা

On arrival ভিসা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু কাগজপত্র প্রস্তুত করতে হবে। যেগুলো ইতিমধ্যেই বর্ণনা করা হলো। যেমন:

  • বৈধ পাসপোর্ট: On arrival ভিসা পাওয়ার জন্য আপনার পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৩ থেকে ৬ মাস থাকতে হবে।
  • ফেরত ফ্লাইট টিকিট: আপনাকে নির্দিষ্ট সময় পর নিজস্ব দেশে ফিরে আসার প্রমাণপত্র হিসেবে ফেরত ফ্লাইট টিকিট দেখাতে হবে।
  • অর্থনৈতিক সক্ষমতা: কিছু কিছু দেশ On arrival ভিসার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড ব্যালেন্স অথবা নগদ অর্থ চেয়ে থাকে।
  • হোটেল রিজার্ভেশন: On arrival ভিসা পাওয়ার জন্য আপনাকে হোটেল রিজার্ভেশন লেটারে দেখাতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর আপনি নিজের দেশে ফিরে আসবেন সেটি প্রমাণ করতে হবে।
  • ভিসা ফি পরিশোধ: কিছু কিছু দেশ On arrival ভিসা জন্য নির্দিষ্ট পরিমাণ ভিসা ফি গ্রহণ করে থাকে। যা সাধারণত বিমানবন্দরে পরিশোধ করতে হয়।
  • আবেদন ফরম: On arrival ভিসায় গন্তব্যে পৌঁছানোর পর। “On arrival” ভিসা কাউন্টার অথবা অফিসে গিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

মনে রাখবেন: আপনি যদি On arrival পেতে চান তাহলে আপনাকে আপনার দেশের নাগরিকত্ব, ভিসা নীতি, ভ্রমণের উদ্দেশ্য এবং কাগজপত্রের যথার্থতা প্রমাণ করতে হবে। কিছু কিছু দেশে On arrival জন্য আগে থেকে আবেদন করার প্রয়োজন হতে পারে। যেমন: eVisa বা ETA ব্যবস্থা।

আরো পড়ুনঃ ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে ২০২৪

আশা করি, আর্টিকেলটা পড়ে On arrival ভিসা কি? কিভাবে পাওয়া যায় এবং On arrival ভিসার সুবিধা গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *