ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করার সহজ উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক ধারণা আমাদের সকলের আছে। কিন্তু আমরা অনেকেই জানিনা ওয়ার্ডপ্রেস শিখে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। আজকের পোস্টে সে সব বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করার উপায়
ওয়ার্ডপ্রেস শিখে আপনি চাইলে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। তার মধ্যে জনপ্রিয় কিছু ইনকামের উপায় শেয়ার করা হলো।
- Web development
- Web SEO
- Fix error
- Blogging
- Web management
- Making themes
- Sell online courses
- Design marketplace etc.
আরো পড়ুনঃ ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কি?
ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় ২০২৪
ওয়েব ডেভেলপমেন্ট
ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করার জনপ্রিয় একটি উপায় হল ওয়েব ডেভেলপিং। অর্থাৎ আপনার যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপিং জানা থাকে তাহলে আপনি খুব সহজে যে কোন ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন। বর্তমানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রচুর চাহিদা রয়েছে। আপনি চাইলেই সেই সুযোগকে কাজে লাগিয়ে ফাইবার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সার সহ বিভিন্ন মার্কেটপ্লেসে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে লোকালি বিভিন্ন ক্লাইন্ট জোগাড় করে। তাদের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস ওয়েব এসইও

আমাদের মাঝে অনেক ব্যাসিক ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছেন। যারা সাধারণভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারলেও সেটি সঠিকভাবে এসইও বা কাস্টমাইজেশন করতে জানেনা। যার কারণে তারা একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার এর তালাশ করে থাকেন। আবার অনেকেই নিজে নিজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলেও সেটি এসইওর জন্য একজন এক্সপার্ট ডেভেলপার খুঁজে থাকেন। আর আপনি যদি একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন। তাহলে আপনি খুব সহজে তাদের হয়ে কাজ করে ওয়ার্ডপ্রেস থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পূর্বের নেয় বিভিন্ন মার্কেটপ্লেসেই একজন ওয়ার্ডপ্রেস এসইও ডেভেলপার হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন।
ফিক্স ওয়ার্ডপ্রেস ইরোর
আপনি যদি একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভলপার হয়ে থাকেন। তাহলে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেসের যেকোনো সমস্যা সমাধান করে ইনকাম করতে পারবেন। একজন ডেভলপার একটি সাইট তৈরি করার পর বিভিন্ন সময় সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেগুলা আমাদের অনেকেরই অজানা।
তাই জরুরী ভিত্তিতে এসব সমস্যা সমাধানের জন্য একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস আর ডেভেলপার এর প্রয়োজন হয়ে পড়ে। আপনি চাইলে মার্কেটপ্লেস অথবা অনলাইনে অন্যদের জন্য এসব কাজ করে মোটা অংকের অর্থ উপার্জ করতে পারেন।
ব্লগিং করে ইনকাম

ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ব্লগিং। অনেক সময় আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপিং শিখলেও নতুন অবস্থায় মার্কেটপ্লেস থেকে কাজ পেতে কষ্ট হয়ে যায়। অথবা মার্কেটপ্লেসে নতুন হওয়ার কারণে অনেকেই কাজ দিতে চায় না। এমতবস্থায় আপনি চাইলে নিজেই নিজের জন্য একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন।
এবং সেখানে নিয়মিত বাংলা অথবা ইংরেজি কনটেন্ট আপলোড করে। গুগল এডসেন্স এড ব্যবহার করে ইনকাম করতে পারবেন। যদিও এই কাজটি করতে কিছুটা দেরি হতে পারে কিন্তু আপনি যদি অনলাইনে কাজ খোঁজার পাশাপাশি ব্লগিংটাও কন্টিনিউ করেন তাহলে কোন না কোন ভাবে ইনকাম করতে পারবেন। এভাবে খুব সহজেই একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার অনলাইন থেকে বিভিন্নভাবে ইনকাম করে থাকেন।
ওয়েব মেনেজমেন্ট করে ইনকাম
আপনি যদি ফাইবার, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস এর মত বিভিন্ন মার্কেটপ্লেসে সার্চ করে থাকেন। তাহলে দেখতে পাবেন অনেকে ওয়ার্ডপ্রেস এর কাজ শিখে। বিভিন্ন কোম্পানির হয়ে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এর কাজ করে ইনকাম করছে।
অনেক সময় অনেকে ব্যস্ততার কারণে নিজেদের ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এর জন্য একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার অনুসন্ধান করে থাকেন। যারা তার হয়ে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন সমস্যা ঠিক করার পাশাপাশি নিয়মিত কনটেন্ট পাবলিশ করে যাবে। তাই আপনিও যদি ওয়ার্ডপ্রেস শিখে থাকেন এবং একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন। তাহলে আপনি এই কাজটি করে খুব সহজেই অনলাইন থেকে দীর্ঘ সময় আয় করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস থিম তৈরি

আপনি যদি একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন। তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম তৈরি করে ইনকাম করতে পারবেন। অথবা আপনি চাইলে যে কোন থিম কে কাস্টমাইজ অথবা error fix করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
তবে এর জন্য আপনাকে ভাল কোডিং জানতে হবে। তাহলে যে কারো ইচ্ছে অনুযায়ী থিম ডিজাইন করে। অথবা নিজস্ব থিম তৈরি করে সেগুলো themeforest অথবা envato এর মত অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করে ইনকাম করতে পারবেন।
অনলাইন কোর্স বিক্রি করে ইনকাম
ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করার আরেকটি উপায় হল Sell online course। অর্থাৎ অন্যদের ওয়ার্ডপ্রেস developing শিখিয়ে ইনকাম করা। বর্তমানে অনেকেই ওয়ার্ডপ্রেস ডেভেলপিং শেখার জন্য একজন এক্সপার্ট ডেভলপার খুঁজে থাকেন। আর আপনি যদি একজন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন। তাহলে আপনি অনলাইন অথবা অফলাইনে ওয়ার্ডপ্রেস কোর্স বিক্রি করে ইনকাম করতে পারবেন।
ডিজাইন মার্কেটপ্লেস
অনেকেই নিজের পছন্দমত মার্কেটপ্লেস ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের খুঁজে থাকেন। আপনি যদি ভালো ওয়ার্ডপ্রেস জানা থাকে তাহলে যে কারো পছন্দ মত বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস অথবা ব্লগ ডিজাইন করে ইনকাম করতে পারবেন।
উপরোক্ত যেকোনো একটি নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করতে পারবেন এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।


