ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় ২০২৪ ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে আপনি ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং, প্লে স্টোর একাউন্ট ক্রয় বা অ্যাপ পারচেজ করতে পারবেন। এছাড়াও ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে ফেসবুকের যেকোন পণ্য পারচেজ করতে পারবেন এবং দেশের বাইরে গিয়ে এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন।
তাছাড়াও পোস্ট ট্রানজেকশন করতে পারবেন এবং অনলাইন থেকে ডলারের মাধ্যমে যেকোন পণ্য ক্রয় করতে পারবেন। শুধুমাত্র তাই নয় এই ডুয়েল কারেন্সি কাড ব্যবহার করে আপনি বাংলাদেশের যেকোনো এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন। তাছাড়াও আপনি এই ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন। আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের ব্যাংক একাউন্ট এবং পাসপোর্ট নেই। যার কারণে কার্ড নিতে পাচ্ছেন না।
এখন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে উপায় ব্যাংকিং সার্ভিসে একটি একাউন্ট তৈরি করে ফ্রি উপায় ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে পারবেন। আজকের পোস্টে আমরা দেখব কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন এবং ডুয়েল কারেন্সি কার্ড নিতে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়াও এই কার্ডটি কিভাবে ডুয়েল কারেন্সি করবেন। এই কার্ডটি থেকে কিভাবে আপনি ডলার ব্যবহার করতে পারবেন এবং কার্ডটির লিমিটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় ২০২৪
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউসিবি ব্যাংকের সাথে যৌথ উদ্যোগ নিয়ে বাংলাদেশের প্রথম এমএফএস কো ব্র্যান্ডের প্রিপেইড কার্ড নিয়ে এসেছে উপায়। এই কার্ডটি ব্যবহার করে আপনি ইউসিবি ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্টের মাধ্যমে ডলার এনরোলমেন্ট করতে পারবেন। তাছাড়াও এই কার্ডটির সবচেয়ে বড় সুবিধা হলো: আপনি একাউন্ট তৈরি না করেও এই কার্ডটি নিতে পারবেন। তাঁর জন্য আপনাকে এক্সট্রা কোন ঝামেলা পোহাতে হবে না।
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনার উপায় ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে কার্ডটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনটি এপ্রুভ হওয়ার পরে আপনাকে উপায় ব্যাংকিংয়ের মাধ্যমে 575 টাকা পেমেন্ট করতে হবে এবং যখনি আপনি কার্ডটি হাতে পাবেন তখন সেই কার্ডের ভিতরে দেখবেন আপনার দেওয়া 575 টাকা রিচার্জ করা রয়েছে। তাছাড়াও এই কার্ডটি ব্যবহার করলে আপনি খরচের দিক থেকেও বেশি ফ্যাসিলিটিজ পাবেন। যেমন: প্রথমত, আপনারা যারা ট্রাভেল করেন।তারা খুব সহজেই এই কার্ডে ডলার এড করে দেশের বাইরে গিয়ে যেকোনো এটিএম থেকে টাকা উইথড করতে পারবেন এবং পস ট্রানজেকশন সহ বিভিন্ন কাজ করতে পারবেন।
যেহেতু এটি একটি প্রিপেইড কার্ড সেজন্য আপনাকে এই কার্ডে লোড অথবা রিচার্জ করতে হবে। এই কার্ডটিতে আপনি দুই ভাবে রিচার্জ করতে পারবেন। যেমন:
- আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় এপ্লিকেশন মাধ্যমে আপনি এই কার্ডটি রিসার্চ করতে পারবেন এবং
- উপায়ের এজেন্ট পয়েন্ট গিয়ে টাকা এড করতে পারবেন
রিচার্জ করার ফলে এই কার্ডে কোন রকম চার্জ কাটবে না। আপনি চাইলেই এই কার্ডটিতে দৈনন্দিন ১০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত লোড করতে পারবেন। তার জন্য আপনাকে এক্সট্রা কোন প্রকার ফ্রি পরিশোধ করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কার্ডটিতে লোড করতে পারবেন।
ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় ২০২৪ এবং ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন
তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনকে ব্যবহার করে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন। তাছাড়াও এই কার্ডের কি কি চার্জ রয়েছে, কার্ডটিতে রিচার্জ করতে কেমন চার্জ কাটে, এটিএম থেকে টাকা উত্তোলন করতে কেমন চার্জ কাটে এবং কিভাবে এই কার্ডটিকে ডুয়েল কারেন্সি কার্ড করতে হয়। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
উপায় প্রিপেইড কার্ডটি অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় অ্যাপে লগইন করতে হবে। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেজ ওপেন হবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: প্রিপেইড কার্ড এবং উপায় চাকা।

এখন আপনি নিচে থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে স্কোল করে নিচে নামলে ‘প্রিপেইড কার্ড’ এবং তার পাশে ‘রিকুয়েস্ট’ অপশন দেখতে পাবেন। এখন আপনি রিকুয়েস্ট অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারপেইজ ওপেন হবে।

এখন প্রথমেই আপনার উপায় একাউন্টে নম্বরটি বসিয়ে দিন। তারপরে নিচে আরোও বেশ কিছু অপশন দেখতে পাবেন। যেমন:
- বাবার নাম
- মায়ের নাম
- ইমেইল আইডি এবং
- কার্ডে প্রদর্শিত নাম
এখন আপনি আপনার জাতীয় পরিচয়পত্র কার্ড অনুযায়ী অপশনগুলো পূরণ করুন। তারপর নিচের শর্তাবলী অপশনে ঠিক চিহ্ন দিয়ে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নমিনির তথ্য প্রদান করতে হবে। যেমন:
- নমিনি এন আইডি নম্বর এবং
- নমিনির জন্ম তারিখ
তাহলে আপনার এবং নমিনির তথ্য দিয়ে অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন এবং নিচে থেকে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নমিনির নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি তথ্য চলে আসবে। এখন আপনি পরবর্তী অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার ডেলিভারি ঠিকানা চলে আসবে।

আপনি যে ঠিকানায় আপনার কার্ডটি ডেলিভারি নিতে চান সেই ঠিকানা অনুযায়ী অপশন গুলো পূরণ করুন। যেমন:
- দেশ
- বিভাগ
- শহর
- জিপ/ পোস্টাল কোড
- ফ্লাট ও বাসা নম্বর/ হোল্ডিং নম্বর
- ব্লক ও রোড নম্বর এবং
- এলাকা/ গ্ৰাম/ ল্যান্ডমার্ক
তারপর নিচে থেকে ‘স্বাক্ষরের ছবি তুলুন’ অপশনে ক্লিক করে। সাদা কাগজে আপনার স্বাক্ষর করে ছবি তুলে আপলোড করে দিন। মনে রাখবেন আপনার স্বাক্ষরটি যেন জাতীয় পরিচয় পত্রের থাকা স্বাক্ষরের সাথে মিল থাকে। স্বাক্ষরের ছবি তুলে আপলোড করলে আপনার কার্ডের জন্য এপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে।
এখন উপায় থেকে আপনার তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। আপনার তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে তারা আপনার এপ্লিকেশনটি এপ্রুভ করে দিবে এবং আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে। যেখানে লেখা থাকবে যখনি আপনার অ্যাপ্লিকেশনটি এপ্রুভ হবে তার ৩০ দিনের মধ্যে কার্ডটি নেওয়ার জন্য উপায় ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে ৫৭৫ টাকা পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করার জন্য আপনি আবারো আপনার উপায় একাউন্টের ভিতরে প্রবেশ করুন। তারপর নিচে থেকে প্রিপেইড কার্ড অথবা একাউন্ট অপশনে ক্লিক করুন।

উদাহরণ স্বরূপ, অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে প্রিপেইড কার্ড অপশনের ডান পাশে ‘পরিশোধ করুন’ লেখা দেখতে পাবেন। তাহলে পরবর্তী অপশনে আপনার নাম এবং এমাউন্ট চলে আসবে। এখন আপনি নিচে থেকে ‘এখন পরিশোধ করুন’ অপশনে ক্লিক করে আপনার উপায় একাউন্টের পিন নম্বরটি বসিয়ে স্লাইড করে Confirm অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার কার্ডের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং পেমেন্ট সম্পুর্ন হয়েছে লেখাটি চলে আসবে। তারপর আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস চলে আসবে এবং সেখানে Your card application has been approved…. within 30 days । অর্থাৎ, আপনি সাত থেকে দশ দিনের মধ্যে আপনার কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন এবং কার্ডের সাথে একটি কাগজ থাকবে সেই কাগজ থেকে আপনি দেখতে পারবেন কিভাবে কার্ডটি এক্টিভ করতে হয়।
তাছাড়াও আপনি হেল্প লাইনে কল করে তাদের সাথে কথা বলে পিন সেট করে নিতে পারবেন। কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পরে আপনি উপায় একাউন্ট থেকে কার্ডটি অপারেট করতে পারবেন। এখন উপায় একাউন্টে প্রবেশ করলে নিচে ‘প্রিপেইড কার্ড’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার কার্ডের ব্যালেন্সটি দেখতে পারবেন। তাছাড়াও নিচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- কার্ড লোড
- এবং লেনদেন বিবরণী
এখন আপনি ‘কার্ড লোড’ অপশনে ক্লিক করে এমাউন্ট লিখে পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার উপায় একাউন্টে থেকে সরাসরি আপনার কার্ডে রিচার্জ হয়ে যাবে। আপনি এই পদ্ধতি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে প্রিপেইড কার্ডের আবেদন করতে পারবেন এবং আপনাকে এই কার্ডটি পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে দিয়ে দিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কার্ডটিতে কি কি চার্জ এবং কি কি ভ্যাট কাটবে।
উপায় অ্যাপ এ ডুয়েল কারেন্সি কার্ডের জন্যকি কি চার্জ এবং কি কি ভ্যাট কাটবে
ডুয়েল কারেন্সি কার্ডের কি কি চার্জ এবং কি কি ভ্যাট রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো:
- ভ্যাট সহ এই কার্ডটির ইস্যু ফ্রি হবে 575 টাকা
- এই কার্ডটির অ্যানুয়েল রিনিউয়াল ফ্রি হলো 575 টাকা
- কার্ডটির এসএমএস ফ্রি 230 টাকা
- এই কার্ডটি আপনি সম্পূর্ণ ফ্রিতে রিচার্জ করতে পারবেন
- কার্ডটির মার্কআপ ফ্রি রয়েছে 2%
- কার্ডটি যদি আপনি ইস্যু করতে চান অথবা কার্ডটি যদি হারিয়ে যায়। তাহলে কার্ডটি রিইস্যু করার জন্য আপনাকে 575 টাকা পেমেন্ট করতে হবে
- কার্ডের মাধ্যমে যদি আপনি ক্যাশ উইথড্র করেন। ইউসিবি এটিএম এর মাধ্যমে তাহলে আপনাকে প্রতি ট্রানজেকশনে 0.08% টাকা পেমেন্ট করতে হবে
- তাছাড়াও আপনি যদি ইউসিবি এটিএম বাদে অন্য কোন এটিএম মাধ্যমে টাকা উইথড্র করেন। তাহলে 0.08% টাকা সাথে অতিরিক্ত 15 টাকা পেমেন্ট করতে হবে ভ্যাট সহ এবং
- আপনি যদি এই কার্ডটি ব্যবহার করে ইন্টারন্যাশনাল কোন এটিএম থেকে টাকা উইথড্রো করেন। তাহলে আপনার 18% চার্জ কাটবে। যেখানে .08% ইনক্লুডিং ভ্যাট এবং 1% এক্সক্লুডিং ভ্যাট থাকবে।
কার্ডটির ডেইলি লিমিট এবং মান্থলি লিমিট
এখন চলুন দেখে নেওয়া যাক এই কার্ডটির রিচার্জ করার কেমন ডেইলি লিমিট এবং মান্থলি লিমিট রয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো:
- এই কার্ডটিতে আপনি দৈনিক ট্রানজেকশনে মিনিমাম 10 টাকা থেকে 50 হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন
- কার্ডটির ডেইলি লিমিট আপনি এখানে প্রতি 50 বারে 50 হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন এবং
- এই কার্ডটি মান্থলি 100 বার রিচার্জ করতে পারবেন এবং একাউন্ট হবে সবোর্চ্চ 3 লক্ষ টাকা
কার্ডটি থেকে পেমেন্ট এবং এটিএম উইথড্র করার লিমিট
আপনি যদি এই কার্ডটি ব্যবহার করে পেমেন্ট করেন এবং এটিএম থেকে টাকা উইথড্র করেন। তাহলে লিমিটটি কেমন রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো:
- এই কার্ডটি ব্যবহার করে আপনি যদি এটিএম থেকে টাকা উইথড্র করতে চান। তাহলে পার ট্রানজেকশনে মিনিমাম 500 টাকা এবং সবোর্চ্চ 25 হাজার টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন।
- এখানে মার্চেন্ট পেমেন্ট অর্থাৎ পজ পেমেন্টের কোন লিমিট নেই এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেন। সেক্ষেত্রেও কোন লিমিট নেই। এখানে আপনি যত খুশি টাকা উইথড্র করতে পারবেন।
- ডেলি ট্রানজেকশন একটি লিমিট রয়েছে। সেটি হলো: এটিএম মাধ্যমে আপনি ডেলি সবোর্চ্চ পাঁচবার ট্রানজেকশন করতে পারবেন এবং এমাউন্ট হবে সবোর্চ্চ এক লক্ষ টাকা।
- তাছাড়াও এই কার্ডটি ব্যবহার করে আপনি যদি কোন ইন্টারন্যাশনাল এটিএম থেকে টাকা উইথড্র করতে চান। তাহলে পার ট্রানজেকশনে আপনি মিনিমাম 250 ডলার উইথড্র করতে পারবেন এবং যদি মার্চেন্ট পয়েন্ট করেন। তাহলে প্রতি ট্রানজেকশনে মিনিমাম আপনি 2 হাজার ডলার ট্রানজেকশন করতে পারবেন।
- আর আপনি যদি ই-কমার্স প্লাটফর্ম পেমেন্ট করেন। তাহলে প্রতি ট্রানজেকশনে 300 ডলার পর্যন্ত উইথড্র করতে পারবেন।
- এই কার্ডটির ডেইলি ইউএসডি ট্রানজেকশন লিমিট হলো: এটিএম উইথড্র আপনি পাঁচবারে সবোর্চ্চ 1 হাজার ডলার উইথড্র করতে পারবেন।
- মার্চেন্ট পেমেন্ট অর্থাৎ পজ আপনি 10 বার এবং ম্যাক্সিমাম 2 হাজার ডলার পেমেন্ট করতে পারবেন এবং মার্চেন্ট পেমেন্ট ই-কমার্স প্ল্যাটফর্ম আপনি সর্বোচ্চ পাঁচবার এবং 500 ডলার লেনদেন করতে পারবেন।
কার্ডটি ডুয়েল কারেন্সি করার নিয়ম
কার্ডটি উপায় একাউন্ট থেকে অর্ডার করলেই সেটি ডুয়েল কারেন্সি হয়ে আসবে না। বরং আপনাকে মেনুয়ালি ডুয়েল কারেন্সি করে নিতে হবে। যেভাবে কার্ডটি ডুয়েল কারেন্সি করবেন তাহলো: যেকোন ইউসিবি ব্রাঞ্চ এ গিয়ে পাসপোর্ট এর সাহায্যে কার্ডটিতে ডলার এনডোর্সমেন্ট বা ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড যেভাবে নিবেন
আশা করি বুঝাতে পেরেছেন কিভাবে উপায় একাউন্টে মাধ্যমে কোন রকম ব্যাংক একাউন্ট ছাড়ই ফ্রি উপায় ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড নিবেন। এরকম আরোও ব্যাংকিং রিলেটেড নানা গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।


