নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনি নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং পাশাপাশি সকল কাগজপত্র জমা করেছেন। এখন আপনার ভোটার আইডি কার্ডটি যদি তৈরি করা হয়ে থাকে। তাহলে আপনি চাইলেই খুব সহজেই অনলাইনে মাধ্যমে সেই নতুন ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয়।
নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড
নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে Service.nidw.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান আপনি প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

এখান আপনি ‘অ্যাকাউন্ট নেই’ অপশনে নিচে থেকে ‘রেজিস্ট্রেশন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ফরম ওপেন হবে। এখন ফরমটিকে আপনাকে সঠিক ভাবে পূরণ করতে হবে। যেমন:
- জাতীয় পরিচয় পত্র নম্বর/ফর্ম নম্বর
- জন্ম তারিখ
এখন আপনি যখন আবেদন করেছেন এবং আবেদন করার সময় কাগজপত্র জমা দেওয়ার পরে। তারা আপনাকে একটি রিসিট দিবে এবং সেখানে একটি ফর্ম নম্বর রয়েছে। এখন আপনি ‘জাতীয় পরিচয় পত্র নম্বর/ফর্ম নম্বর’ অপশনে সেই ফর্ম নম্বরটি বসিয়ে দিন। আর আপনার যদি পুরানো এনআইডি কার্ড থাকে। অর্থাৎ, আপনার এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন অথবা নষ্ট করে ফেলেছেন।
এখন এনআইডি কার্ড হারানোর পরে আপনি আবারোও এনআইডি কার্ডের জন্য পুনরায় আবেদন করেছেন। এখন আবেদন করার পর আপনার এনআইডি কার্ডটি যদি প্রস্তুত হয়ে থাকে। তাহলে সেই এনআইডি নম্বরটি বসিয়ে দিন। তারপর নিচে আপনার জন্ম তারিখ লিখুন এবং নিচের প্রদর্শিত কোডটি সঠিকভাবে বসিয়ে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে ‘বহাল’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে একটি ফর্ম দেখতে পাবেন।
এখন আপনি এন আইডি কার্ড তৈরি করার সময় যে ইনফরমেশন গুলো ব্যবহার করেছেন। সেইম একই ইনফরমেশন দিয়ে অপশন গুলো পূরণ করুন। এখন বর্তমান ঠিকানা পূরণ করা হয়ে গেলে নিচে থেকে ‘স্থায়ী ঠিকানা’ পূরন করুন। এখন সকল তথ্য সঠিক হবে পূরণ করা হয়ে গেলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপের নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- বার্তা পাঠান এবং
- মোবাইল পরিবর্তন
এখানে আপনি একটি মোবাইল নম্বর দেখতে পাবেন। এখন আপনি যদি মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাহলে ‘মোবাইল পরিবর্তন’ অপশনে ক্লিক করে নম্বরটি পরিবর্তন করুন। অন্যথায়, বার্তা পাঠান অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইল নম্বরে একটি OTP অথবা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি বসিয়ে ‘বহাল’ অপশন এ ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনাকে বলা হবে NID wallet এপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য।
NID wallet এপ্লিকেশন ডাউনলোড
NID wallet এপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন তারপর সার্চ বারে NID wallet লিখে সার্চ। এখন সার্চ রেজাল্ট আসে প্রথম অ্যাপটি ইন্সটল করে নিন।

অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পর আবেদন করার ওয়েবসাইটে ফিরে আসুন এবং tap to open nid wallet অপশনে ক্লিক করুন তাহলে NID wallet অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখন প্রথমে ‘Start face scan’ অপশন এ ক্লিক করুন। তারপর turn on অপশনে ক্লিক করে ক্যামেরা পারমিশন অন করে দিন।
তাহলে আপনার ফোনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন নিচে থেকে কার্টুনের দেখানো ডেমো অনুযায়ী আপনার ফেসটিকেও এদিক সেদিক করে নাড়াচাড়া করুন। তাহলে আপনার face scan সম্পন্ন হবে এবং আপনাকে অ্যাপের ভিতরে নিয়ে যাবে।
সেখানে আপনার নাম ও এড্রেস সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন। এখন আপনি চাইলেই পাসওয়ার্ড সেট করতে পারবেন। অন্যথায়, ‘এড়িয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে আপনার নাম, এনআইডি কার্ডের নম্বর ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এখন আপনি নিচে আরোও অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- প্রোফাইল
- রিইস্যু
- পার্সওয়াড পরিবর্তন
- স্ট্যাটাস
- স্মার্ট এন আইডি কার্ড স্ট্যাটাস এবং
- ডাউনলোড
এখন আপনি ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার এন আইডি কার্ডটি দেখতে পাবেন। এখন আপনি এন আইডি কার্ডটি সেভ অথবা ডাউনলোড করে রাখুন। এখন আপনি যেকোনো কম্পিউটার দোকান থেকে এন আইডি কার্ডটিকে প্রিন্ট করে লিমিটিং করে ব্যবহার করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য:
আপনার এনআইডি কার্ডটি যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত আপনি অনলাইনে কোন প্রকার আবেদন করেননি সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড ডাউনলোড অপশনটি পাবেন না।
আরো পড়ুনঃ নতুন পাসপোর্ট এর জন্য আবেদন-২০২৪
এখানে শুধুমাত্র তারাই এন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন যারা নতুন ভোটার আবেদন করেছেন বা যাদের এন আইডি কার্ড হারিয়ে যাওয়ার পর পুনরায় রিইস্যু জন্য আবেদন করেছেন এবং যাদের এনআইডি কার্ডের ভুল সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। শুধুমাত্র তারাই ডাউনলোড অপশনটি দেখতে পাবেন এবং উপরোক্ত নিয়মটি অনুসরণ করে খুব সহজেই আপনার নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।


