বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন

বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য এইচএসসি অথবা গ্রেজুয়েশন কমপ্লিট করে আমেরিকা যেতে চাচ্ছেন।

অথবা যাদের আমেরিকান যে কোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্ন। তারা কিভাবে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আবেদন করার যোগ্যতা, আবেদনের খরচসহ বিস্তারিত জানুন আজকের পোস্টে।

বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন

আপনি যদি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করতে চান তাহলে শুরুতে আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। যেগুলো নিম্নে তুলে ধরা হলো।

  • আপনার জন্ম নিবন্ধন অথবা NID
  • পিতা মাতার এনআইডি কার্ড
  • পাসপোর্ট
  • এস এস সি/ এইচ এস সি/ অনার্স সার্টিফিকেট ও মার্কশিট
  • IELTS/DUOLINGO/TOEFL
  • স্পন্সরশিপ
  • ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি।

আমেরিকা ভিসা আবেদন করার নিয়ম

আপনার কাছে যদি উপরোক্ত ডকুমেন্টগুলো থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার সবগুলো ডকুমেন্টে আপনার নাম ও আপনার পিতা মাতার নাম একই থাকতে হবে। যদি আপনার সকল ডকুমেন্টগুলো সঠিক থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। স্টুডেন্ট ভিসায় আবেদন করার জন্য প্রথমে আপনাকে আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পছন্দের তালিকায় রাখতে হবে।

তারপর সেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সার্কুলার প্রকাশ করে আপনাকে সেসব বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, তাদের রিকোয়ারমেন্ট গুলো ইত্যাদি সম্পর্কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। সাধারণত, আমেরিকায় কিছু ইউনিভার্সিটি বা কলেজে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হয়। আবার কিছু কলেজ বা ইউনিভার্সিটি সম্পূর্ণ ফ্রিতে আন্তর্জাতিক স্টুডেন্টদের থেকে এপ্লিকেশন ফি ছাড়াই আবেদন গ্রহণ করে থাকে। কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে আবেদন ফি লাগবে এবং কোনটিতে লাগবেনা সেটি আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

বাংলাদেশ থেকে কিভাবে আবেদন করবেন

আপনি চাইলেই বাংলাদেশ থেকে হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করে আমেরিকার যে কোন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার হলে খুব সহজেই আবেদন করতে পারবেন। আজকে আমরা আমেরিকান ‘Truman State University’ আবেদন প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করবেন।

আমেরিকার Truman State University তে আবেদন করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি সক্রিয় করুন। তারপর ফোনের যে কোন ব্রাউজার থেকে সার্চ করুন ‘Truman State University’ তাহলে আপনার সামনে ইউনিভার্সিটির ওয়েব সাইটে চলে আসবে। সেখানে প্রবেশ করুন।

এখন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর Menu অপশন থেকে ‘Apply’ বাটনে অনেক ক্লিক করুন। তাহলে আপনার সামনে পরবর্তী ধাপ চলে আসবে। এখন আবারও মেনু অপশন থেকে ‘Admission’ অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে আপনি আপনার Admission requirement সহ অন্যান্য তথ্যগুলো দেখতে পাবেন।

তারপর একটু নিচে গেলে আপনি বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট দেখতে পাবেন। এখন আপনি যেহেতু একজন international বা আন্তর্জাতিক স্টুডেন্ট তাই international student অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আরও দুটি ক্যাটাগরি দেখতে পাবেন। যেমন:

  • Undergrad requirements ও
  • Grad requirements

এখন আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর আবারও Apply Now বাটন পাবেন সেখানে ক্লিক করুন।

তাহলে Returning users login ও First-time users create an account অপশন দেখতে পাবেন। এখন আপনি যেহেতু এখানে নতুন আবেদন করবেন তাই আপনি First-time users হিসেবে Create an account অপশনে ক্লিক করুন। আপনার সামনে অ্যাকাউন্ট তৈরি করার ফর্ম চলে আসবে।এখন আপনার তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করুন। যেমন:

  • Email Address
  • First Name
  • Last name
  • Birthdate

ইত্যাদি তথ্যগুলো ভালোভাবে পূরণ করে ‘continue’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার মেইলে একটি temporary পিন পাঠানো হবে। এখন পিনটি বসিয়ে আবারও আপনার Birthday দিয়ে Login অপশন এ ক্লিক করুন। তারপর আপনার একটি পাসওয়ার্ড সেট করুন। তাহলে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে।

এখন স্ক্রোল করে একটু নিচে গেলে ‘Start new ‌‌application’ অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ‘create application’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি Primary data সাবমিট অপশন পেয়ে যাবেন। সেখানে আপনি কি ধরনের স্টুডেন্ট সেটি সিলেক্ট করুন। যেমন:

  • Freshman
  • Transfer
  • Visiting
  • Reapplicant or returning

এখন আপনি যেহেতু এখানে নতুন আবেদন করতে চাচ্ছেন তাই ‘Freshman’ সিলেক্ট করে ‘continue’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার major course of study সিলেক্ট করুন। তারপর Additional application information (No), Do you plan to complete a degree (Yes) সিলেট করে আবারও Continue অপশনে ক্লিক করুন।

তারপর পর্যায়ক্রমে আপনাকে বাকি অপশন গুলো পূরণ করতে হবে যেমন:

  • Personal background
  • Address
  • Email address
  • Telephone number
  • Biographical information
  • Citizenship information
  • Immigration information
  • Visa information
  • Upload passport or other immigration documents
  • Academics
  • English proficiency
  • English proficiency score reports
  • Score verification
  • Conditional admission
  • Enrollment information
  • Financial support
  • Family information
  • INTL Undergraduate Enrollment deposit
  • Your signature

 আপনার স্টুডেন্ট ভিসা আবেদন করার পর যদি তারা আপনার আবেদনটি গ্রহণ করে। তাহলে আপনাকে একটি Offer letter পাঠাবে। তারপর আপনি DS 160 ও Embassy ফিলাপ করে খুব সহজেই আপনার পছন্দের আমেরিকায় যেতে পারবেন।

আরো পড়ুনঃ নতুন পাসপোর্ট এর জন্য আবেদন-২০২৪

আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন করবেন। এরকম আরো শিক্ষামূলক কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ!

Leave a Comment