ভারতের মেডিকেল ভিসা পেতে কি কি লাগবে এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা বিভিন্ন প্রয়োজনে অথবা উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চাচ্ছেন। তবে ভারতে যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে ভারতের মেডিকেল ভিসা।
কিন্তু অনেকেই জানেন না কিভাবে বাংলাদেশ থেকে ভারতের মেডিকেল ভিসা আবেদন করবেন, ভারতের মেডিকেল ভিসা পেতে কি কি লাগবে অর্থাৎ ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন ইত্যাদি। তাদের জন্য আজকের পোস্টটি।
ভারতের মেডিকেল ভিসা পেতে কি কি লাগবে
ভারতের মেডিকেল ভিসা পেতে কি কি লাগবে জানতে পোস্টটি কন্টিনিউ করুন। ভারতের মেডিকেল ভিসা অথবা ভারতের টুরিস্ট ভিসার বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। সাধারণত প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কমন কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। তার পাশাপাশি কিছু স্পেশাল ডকুমেন্ট প্রয়োজন হয়। সাধারণত, আপনি যদি ভারতের মেডিকেল ভিসা করতে চান।
তাহলে ভারতের মেডিকেল ভিসা করার জন্য কমন যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এবং ভারতের টুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। সেই সম্পর্কে বিস্তারিত তালিকা হিসেবে তুলে ধরা হলো:
- একটি ভ্যালিড পাসপোর্ট (মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে) অর্থাৎ, আপনার পাসপোর্টে অবশ্যই ভ্যালিড হতে হবে এবং আপনার পাসপোর্টে ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে।
- সদ্য তোলা দুই কপি ছবি (২/২ সাইজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড) মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কান বাহিরে রেখে ছবি তুলতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে সানগ্লাস এবং টুপি ছাড়াই ছবি তুলতে হবে। অন্যথায় আপনার ভারতের মেডিকেল ভিসা বাতিল হয়ে যাবে।
- ব্যাংক সলভেন্মি সার্টিফিকেট এবং ব্যাংকের লাস্ট ৬ মাসের স্টেটমেন্ট
- সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে NOC এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের নবায়নকৃত কপি।
- তাছাড়াও আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন। তাহলে আপনার ভিজিটিং কার্ডের প্রয়োজন হবে।
- পূর্ববর্তী ভারতের মেডিকেল ভিসার ফটোকপি (যদি থাকে)।
- আর বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ড (যদি থাকে)।
- তাছাড়াও আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন। তাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, স্কুল থেকে প্রত্যয়ন পত্র এবং পিতা/মাতার ব্যাংক স্টেটমেন্ট।
- আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- আপনার বাসার ইউটিলিটি বিলের ফটোকপি (যেমন: বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল ইত্যাদি)।
- কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদপত্র প্রয়োজন হবে।
উপরে উল্লেখিত 11টি ডকুমেন্ট প্রত্যেকটি ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজন হবে। তবে আপনি যদি ভারতের মেডিকেল ভিসা তৈরি করেন। তাহলে উপরে উল্লেখিত 11টি ডকুমেন্টের সাথে আরোও কয়েকটি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। যেমন:
- আপনার মেডিকেল ইনভাইটেশন লেটার প্রয়োজন হবে অর্থাৎ, ভারতে আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন। সেই হসপিটাল থেকে একটি ইনভাইটেশন লেটার নিতে হবে।
- Previous মেডিকেল পেপার প্রয়োজন হবে। অর্থাৎ, এর আগে যে আপনার মেডিকেল রিপোট রয়েছে। যেমন: প্রেসক্রিপশন ইত্যাদি ডকুমেন্ট প্রয়োজন হবে।
- তাছাড়াও আপনার ডক্টরের এড ভাইস লেটার (যদি থাকে)।
উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ভারতের মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ভারতের মেডিকেল ভিসার তৈরি করতে কতদিন সময় লাগতে পারে।

ভারতের মেডিকেল ভিসা তৈরি করতে কত দিন সময় লাগবে
সাধারণত, আপনি ভারতের মেডিকেল ভিসা ইমার্জেন্সি তৈরি করতে পারবেন। তবে ইমারজেন্সি ভাবে ভারতের মেডিকেল ভিসা তৈরি করার জন্য সবোর্চ্চ ১৫ কর্ম দিবসের মতো সময় লাগতে পারে। তবে সেটি নির্ভর করবে শুধুমাত্র আপনার ইমারজেন্সির উপর। আপনি কিভাবে আপনার ডকুমেন্টগুলো তাদের কাছে সাবমিট করবেন। তার উপর আপনার ভারতের মেডিকেল ভিসা নির্ভর করে।

কিভাবে ভারতের মেডিকেল ভিসা আবেদন করবেন
আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই অনলাইন এর মাধ্যমে ভারতের মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ভারতের মেডিকেল ভিসার আবেদন করতে হলে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো আপনার কাছে থাকতে হবে। অন্যথায় আপনি ভারতের মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তাছাড়াও আপনার ভারতের মেডিকেল ভিসা আবেদন করার পরে খুব সহজেই অনলাইনের মাধ্যমে বিকাশ, রকেট এবং নগদ ইত্যাদি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এখন এপ্লিকেশন করার পরে এবং পেমেন্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: আপনার অ্যাপ্লিকেশন ফরম এর সাথে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে।
এখন ডকুমেন্টগুলো সংযুক্ত করা হয়ে গেলে আপনাকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে যেতে হবে। সাধারণত, বাংলাদেশের বেশ কয়েকটি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার রয়েছে। এখন আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে গিয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে হবে। সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসতে হবে। তাহলে ইন্ডিয়া ভিসা এপ্লিকেশন সেন্টার থেকে আপনাকে একটি স্লিপ দিবে। এখন আপনি চাইলেই সেই স্লিপ অনুযায়ী ট্র্যাক করে আপনার ভারতের মেডিকেল ভিসাটি নিতে পারবেন। এখন আপনার ডকুমেন্টগুলো সাবমিট করার পরে আপনার ভিসাটি হয়েছে কিনা সেটাও আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।
আরো পড়ুনঃ ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার নিয়ম এবং বিস্তারিত-২০২৪
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। ভারতের মেডিকেল ভিসা পেতে কি কি লাগবে বা ভারতের মেডিকেল ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।


