ব্যাংক এশিয়া একাউন্ট খুলতে কি কি লাগে ২০২৫

বাংলাদেশের অনেক মানুষ ব্যাংক একাউন্ট খোলার প্রক্রিয়া নিয়ে এখনো বিভ্রান্ত। বিশেষ করে গ্রামের মানুষদের জন্য এটি সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ মনে হয়। শহরের মতো সুযোগ-সুবিধা না থাকায় অনেকেই ব্যাংকের সঠিক তথ্য বা নির্দেশনা পান না।

যদিও ব্যাংক এশিয়ার একাউন্ট খোলা এখন বেশ সহজ, তবুও অনেকেই সঠিক ধাপ না জানার কারণে সমস্যায় পড়েন। প্রয়োজনীয় ডকুমেন্ট, ফর্ম পূরণ, এবং যাচাইকরণ প্রক্রিয়া—সব মিলিয়ে একধরনের দুশ্চিন্তা তৈরি হয়।

তবে আজকের পোস্টে আমরা সহজ ভাষায় দেখাবো কিভাবে ব্যাংক এশিয়ার একাউন্ট খুলবেন, কোন কোন কাগজ লাগবে, আর স্টুডেন্ট একাউন্ট খোলার বিশেষ নিয়মগুলো কীভাবে অনুসরণ করবেন। তাই মনোযোগ দিয়ে পুরো পোস্টটি পড়লে আপনি একদম ঝামেলামুক্তভাবে নিজের ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের শহরাঞ্চলে ব্যাংকিং সুবিধা তুলনামূলক সহজ হলেও, গ্রামের মানুষদের জন্য এখনো ব্যাংক একাউন্ট খোলা বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ মনে হয়। অথচ ব্যাংক এশিয়া সেভিং একাউন্ট খুলে নিলে আপনি খুব সহজেই নিরাপদে সঞ্চয় রাখতে পারবেন এবং যেকোনো সময় লেনদেনের সুবিধা পাবেন।

একটি সেভিং একাউন্ট খোলার জন্য আপনার বয়স হতে হবে অন্তত ১৮ বছর। প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয়পত্র, ছবি ও ঠিকানার প্রমাণপত্র নিয়ে নিকটস্থ ব্যাংক এশিয়া শাখায় গেলেই সহজে একাউন্ট খোলা যায়। একাউন্ট চালু হলে আপনি ভিসা ডেবিট কার্ডও পাবেন—যার মাধ্যমে এটিএম থেকে টাকা উত্তোলন, অনলাইনে কেনাকাটা বা যেকোনো বিল পরিশোধ করা যাবে।

এই কার্ডের বিশেষ সুবিধা হলো, ব্যাংক এশিয়ার বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা তোলা যায় এবং অন্যান্য ব্যাংকের বুথ থেকে অল্প চার্জ প্রযোজ্য। এছাড়া পাসপোর্ট থাকলে আপনি কার্ডটিকে ডুয়েল কারেন্সি কার্ডে রূপান্তর করে আন্তর্জাতিক লেনদেনও করতে পারবেন।

আরও ভালো খবর হলো, আপনি চাইলে Bank Asia Smart App-এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করে প্রতিদিন ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। যদিও প্রথম বছর কার্ডটি ফ্রি দেওয়া হয়, পরবর্তী বছরগুলোতে সামান্য ফি প্রযোজ্য হবে।

সবমিলিয়ে ব্যাংক এশিয়ার সেভিং একাউন্ট একটি নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সমাধান, যা শহর ও গ্রামের সবার জন্য সমানভাবে উপযোগী।

ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে

ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে বিস্তারিত নিম্নে তালিকা হিসেবে তুলে ধরা হলো। তবে একাউন্ট খোলার ধরন অনুযায়ী কিছু তথ্য পরিবর্তন হতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে।

  • আপনার বয়স 18 বছর হতে হবে
  • আপনার এনআইডি কার্ডের ফটোকপি
  • আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি
  • আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
  • নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি
  • নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং
  • ব্যাংক থেকে আপনাকে যদি এক্সট্রা কোন ডকুমেন্ট সাবমিট করতে বলে। তাহলে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে।

উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো ব্যবহার করে আপনি ব্যাংক এশিয়ার একাউন্ট খুলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবেব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খুলতে হয়।

ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আপনার কয়েকটি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি
  • Birth সার্টিফিকেটে ফটোকপি
  • বর্তমান ঠিকানার ইউটালিটি বিলের ফটোকপি
  • ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আবেদনকারীর একজন অভিবাক প্রয়োজন হবে।
  • অভিবাকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি
  • অভিবাক এর এনআইডি কার্ডের ফটোকপি
  • আবেদনকারীর ইনকামের সোর্স Information। ইনকাম সোর্স ভেরিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করা
  • নমিনির 2 কপি ছবি এবং
  • নমিনির এনআইডি কার্ডের ফটোকপি

উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ব্রাঞ্চে ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। যখনি আপনার ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খোলা সম্পূর্ণ হবে। তখন আপনি চাইলেই চেকবই, ডেবিট কার্ড, ভিসা ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড নিতে পারবেন।

তাছাড়াও আপনি ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট খুলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। সাধারণত, স্টুডেন্ট একাউন্টের বাৎসরিক চার্জ 575 টাকা। স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করতে হলে প্রতিবছর আপনাকে 575 টাকা চার্জ প্রদান করতে হবে।

তাছাড়াও, মেনটেন্যান্ট চার্জ রয়েছে। যেটি আপনার ব্যালেন্সের উপর নির্ভর করে দিতে হবে। যা সাধারণত, ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে হয়ে থাকে। অন্যথায়, আপনি স্টুডেন্ট একাউন্টে ব্যবহার করতে পারবেন না। তাছাড়াও ব্যাংক এশিয়ার স্টুডেন্ট একাউন্ট বিষায়ক আরোও তথ্য জানতে ব্যাংক এশিয়া কাস্টমার কেয়ার নম্বর 16205 তে যোগাযোগ করতে পারেন।

ব্যাংক এশিয়া যোগাযোগের ঠিকানা

আপনি চাইলে যেকোন প্রয়োজনে ব্যাংক এশিয়ার এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন: Bank Asia PLC, কর্পোরেট অফিস

  1. Bank Asia Tower,

 32 ও 34, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

  1.  কারওয়ান বাজার, ঢাকা।

Rangs Tower,

 ৬৮ পুরানা পল্টন, ঢাকা

টেলিফোন: +88-09617-001100 (শুধুমাত্র অফিসের সময় যোগাযোগ করুন) ওয়েব: www.bankasia-bd.com, https://mybank.bankasia-bd.com যোগাযোগ কেন্দ্র (24/7): 16205, +88 096170 16205 (বিদেশ থেকে) ই-মেইল করুন: contact.center@bankasia-bd.com

আরো পড়ুনঃ ডাচ-বাংলা স্টুডেন্ট একাউন্ট নাকি সেভিং একাউন্ট কোনটি খুলবেন

আশা করি, আর্টিকেলটি পড়ে ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার নিয়ম, অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, স্টুডেন্ট একাউন্ট কিভাবে খুলবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।।

Leave a Comment