অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকেট কাটবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে পেমেন্ট করবেন, এন আইডি কার্ড না থাকলে কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটবেন এবং কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটার পরে টিকেটটি ডাউনলোড করবেন ইত্যাদি। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা ‘Google Play store’ ওপেন করুন এবং সার্চবারে Rail Sheba লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা Rail Sheba অ্যাপসটি ইন্সটল করুন।
অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে ‘লগইন’ করার ইন্টারফেস ওপেন হবে। এখন আপনার যদি আগে থেকে Rail Sheba অ্যাপে একাউন্ট তৈরি করা থাকে। তাহলে একাউন্টের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে একাউন্টে লগইন করুন। আর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে Register অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একাউন্ট তৈরি করার জন্য এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা অনলাইনে ট্রেনের টিকেট কাটাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তারা আজকের পোস্টটি পড়ার পরে খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকেট কাটাতে পারবেন। এখন অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য সর্বপ্রথমে আপনার সচল একটি মোবাইল নম্বর বসিয়ে দিন।
তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটির এবং আপনার জন্ম তারিখটি সঠিকভাবে পূরণ করুন। এখন সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে ‘I am human’ অপশনে টিক চিহ্ন দিয়ে Verify লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তাহলে Password অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড সেট করুন এবং Confirm password অপশনে একই পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপর ইমেইল অপশনে আপনার একটি সচল ইমেইল এড্রেস বসিয়ে দিন এবং তার নিচে আপনার Postal code টি সঠিকভাবে বসিয়ে দিন।
এখন নিচে লক্ষ্য করলে Address অপশন দেখতে পাবেন সেখানে আপনার এড্রেস দিতে হবে। তাহলে Address অপশনে ক্লিক করে আপনার এড্রেসটি বসিয়ে দিন। এখন সকল তথ্য সঠিকভাবে পুরন করা হয়ে গেলে নিচে থেকে Registration অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন কোডটি বসিয়ে Verify লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ চলে আসবে।
এখন আপনি নিচে থেকে ‘I agree’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনলাইনে টিকেট কাটার অপশন শো করবে। এখন সেখানে আপনি চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Select Station From
- Select Station
- Select Class এবং
- Select Date
তাহলে আপনি যে তারিখে ভ্রমন করতে যাচ্ছেন সেই তারিখ অনুযায়ী উপরের উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে লিখুন। তারপর নিচে থেকে Search train’s অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া তারিখে যে সকল ট্রেনের রয়েছে সকল ট্রেনের লিস্ট চলে আসবে। যেমন:
- Nil Sagar Express
- Tista Express
- Silk City Express এবং
- Jamalpur Express ইত্যাদি
এখন আপনার পছন্দ অনুযায়ী ট্রেনের উপর ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ট্রেনের কয়টি সিট ফাঁকা রয়েছে এবং কয়টি সিট বুকিং হয়েছে ইত্যাদি তথ্য দেখতে পাবেন। তাহলে অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য book now অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখানে আপনাকে আপনার প্রয়োজন অনুসারে খালি (ফাঁকা) সিটগুলো বুকিং করতে হবে। কি করে বুঝবেন এখানে ফাঁকা সিট কোনগুলো। সেটা বোঝা খুবই সহজ। এখানে আপনি তিন ধরনের সিট দেখতে পাবেন।
- White (ফাঁকা)
- Orange (ফাঁকা নেই) এবং
- Blue (আপনি বাছাই করেছেন)
অর্থাৎ, সাদা রঙের সিট/বগি গুলো ফাঁকা রয়েছে। কমলা রঙ্গের সিট/বগি গুলো ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে এবং নীল রঙের সিট/বগি গুলো আপনি সিলেক্ট করেছেন। এখন সাদা রঙের সিট গুলো থেকে আপনি আপনার পছন্দের বগি ও সিটটি বেছে নিন। তারপর স্ক্রোল করে নিচে নামলে ‘Continue Purchase’ লেখা দেখতে পাবেন। এখন আপনি ‘Continue Purchase’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
উপরের পিকচারে লক্ষ্য করলে আপনি সময় দেখতে পাবেন। অর্থাৎ, অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য আপনাকে ৫ মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। অন্যথায়, আপনার অনলাইনে ট্রেনের টিকেট বাতিল হয়ে যাবে। এখন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি বসিয়ে দিন এবং Verify লেখাতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার নাম, ইমেইল এড্রেস ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এখন আপনার নামের নিচে adult নামে একটি অপশন দেখতে পাবেন। আপনার সাথে যদি ৩ থেকে ১২ বছরের কোন বাচ্চা থাকে। তাহলে Adult সিলেক্ট করে Child সিলেক্ট করুন। তাহলে আপনি বাচ্চাদের জন্য ৩৪% পার্সেন্ট টিকেট মূল্য ছাড় পাবেন। তারপর নিচে থেকে ‘Proceed’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার নাম, টিকেট মূল্য, সার্ভিস চার্জ সহ আরো অন্যান্য তথ্য দেখতে পাবেন। তবে মনে রাখবেন প্রতিটি টিকেটের জন্য আপনাকে অতিরিক্ত ২০ টাকা করে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এখন আপনার টিকেটি কনফার্ম করার জন্য পেমেন্ট সম্পন্ন করতে হবে।
অনলাইনে ট্রেনের টিকেট পেমেন্ট পরিশোধ করার নিয়ম
এখন আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। ট্রেনের টিকেট পরিশোধ করার জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড পেয়ে যাবেন যেমন: বিকাশ, রকেট, নগদ, উপায়, ভিসা, মাস্টার কার্ড ও DBBL NEXUS ইত্যাদি। এখন আপনি যে পেমেন্ট মেথড ব্যবহার করে টিকেট মূল্য পরিশোধ করতে চান সেটি সিলেক্ট করুন।
তারপর নিচে থেকে ‘Proceed to payment’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে পেমেন্ট গেটওয়ে ভিতরে নিয়ে যাবে। এখন আপনার পেমেন্ট ডিটেলস গুলো দিয়ে পেমেন্ট পরিশোধ করুন। সঠিকভাবে পেমেন্ট করার পর একটি সফল বার্তা দেখতে পাবেন এবং তার নিচে PNR নম্বর দেখতে পাবেন। যেটি আপনার টিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এখন আপনার টিকেটটি দেখতে বা ডাউনলোড করার জন্য ‘View ticket’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার টিকেটটি দেখতে পাবেন এবং সেখানে Download Ticket অপশন পেয়ে যাবেন। এখন ডাউনলোড অপশন এ ক্লিক করে Google drive সিলেক্ট করে Just once এ ক্লিক করুন। তাহলে আপনার টিকেটটি আপনার ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি টিকেট কাটার সময় যে জিমেইলটি ব্যবহার করেছেন। সেখানে আপনার টিকেটের একটি কপি পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকেও আপনার টিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনি যদি কোন প্রয়োজনে টিকেটটি ক্যানসেল করতে চান। তাহলে Rail Sheba অ্যাপে প্রবেশ করে সেটি Cancel করতে পারবেন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য আবেদন
আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকেট কাটবেন এবং পেমেন্ট পরিশোধ করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ!


