অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম ২০২৫

অনলাইনে বাসের টিকিট কাটার সুযোগ এখন সবার হাতের নাগালে। কিন্তু অনেকেই এখনও জানেন না কিভাবে এই সুবিধাটা সহজভাবে ব্যবহার করা যায়। শহরের মানুষদের জন্য এটি হয়তো খুব সাধারণ বিষয়, কিন্তু গ্রামের কিংবা ছোট শহরের যাত্রীদের জন্য বিষয়টি অনেক সময় জটিল মনে হয়।

সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটা যেমন সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ, তেমনি অনেক ক্ষেত্রে অতিরিক্ত খরচও পড়ে। আবার সঠিক তথ্য না জানলে ভুয়া সাইট বা ভুল লেনদেনের কারণে ক্ষতির মুখেও পড়তে হয়।

ঠিকমতো গাইডলাইন না জানলে অনলাইনে টিকিট কাটতে গিয়ে কেউ কেউ বিভ্রান্ত হয়ে পড়েন কোন অ্যাপে ঢুকবেন, কীভাবে যাত্রার তারিখ বা আসনের ধরন নির্বাচন করবেন, কিংবা কোন কোন ডকুমেন্ট লাগবে এসব বিষয় নিয়েই মূলত আজকের আলোচনা।

এই পোস্টে ধাপে ধাপে দেখানো হবে কীভাবে আপনার স্মার্টফোন থেকেই ঘরে বসে নির্ভয়ে টিকিট কাটা যায়, কোন পেমেন্ট অপশনটি আপনার জন্য সুবিধাজনক, আর কীভাবে ভ্রমণের সময় সঠিক টিকিট যাচাই করবেন।

সঠিক তথ্য জানলে অনলাইন টিকিটিং কেবল সময় ও খরচই বাঁচায় না এটি ভ্রমণকে করে তোলে আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত।

অনলাইনে বিভিন্ন বাসের টিকেট কাটার নিয়ম

আপনি চাইলে অনলাইনে বিভিন্ন বাসের টিকেট দুইভাবে কাটতে পারবেন। যেমন: ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে অনলাইনে বিভিন্ন বাসের টিকেট কাটুন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে Website থেকে অনলাইনে বিভিন্ন বাসের টিকেট কাটতে হয়। অনলাইনে বিভিন্ন বাসের টিকেট কাটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome Browser এ প্রবেশ করে সার্চ অপশনে Shohoz.Com লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা Shohoz ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।‌

এখন আপনি উপরে লক্ষ্য করলে থ্রি মাইনাস অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন শো করবে। যেমন:

  • Bus
  • Air
  • Train
  • Launch
  • Event
  • Park
  • Deals and offer এবং
  • Insurance Claim ইত্যাদি

এখন অনলাইনে বিভিন্ন বাসের টিকেট কাটার জন্য  Bus অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনলাইনে বাসের টিকেট কাটার অপশনগুলো শো করবে। যেমন:

  • From
  • To
  • Date of journey
  • Date of Return (Optional)

তাহলে আপনি আপনার ভ্রমনের তারিখ অনুযায়ী উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন এবং নিচের থেকে Search Buses অপশনে ক্লিক করুন। উদাহরণ স্বরূপ, আপনি ঢাকা থেকে খুলনার টিকেট কাটতে চাচ্ছেন। তাহলে From অপশনে Dhaka লিখুন এবং to অপশনে Khulna লিখুন। তারপর আপনি কত তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।

এখানে আপনি চাইলে একই সাথে Return বাসের টিকেটও কাটতে পারবেন। তাহলে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Search Buses লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার ভ্রমনের তারিখে যে যে বাসগুলো সেই রোর্ডে যাতায়াত করবে সকল বাসের নাম শো করবে। যেমন:

  • টুঙ্গিপাড়া এক্সপ্রেস
  • এ কে ট্র্যাভেল
  • সেন্টমার্টিন হুন্দাই পরিবহন
  • হানিফ এন্টারপ্রাইজ
  • দিগন্ত পরিবহন
  • গ্রীন লাইন
  • এনা ট্রান্সপোর্ট (প্রা.) লি
  • সোহাগ পরিবহন
  • এমাদ পরিবহন
  • ফাল্গুনী মধুমতী পরিবহন এবং
  • দেশ ট্র্যাভেল ইত্যাদি

উপরে উল্লেখিত যেকোনো বাসের মাধ্যমে আপনি ঢাকা থেকে খুলনায় যাতায়াত করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি বাসের উপরে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে টিকেট ভাড়া দেখতে পাবেন। এখন টিকেট কাটার জন্য‌ আপনি View Seat’s লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

এখন উপরে উল্লেখিত পিকচারে লক্ষ্য করলে আপনি সেখানে তিন ধরনের সিটি দেখতে পাবেন। যেমন:

  1. Available Seats (ফাঁকা রয়েছে)
  2. Booking Seats (বুকিং হয়ে গেছে) এবং
  3. Selected seate (আপনি সিলেক্ট করেছেন)

এখন আপনাকে Available Seats অপশনে ক্লিক করে আপনাকে যেকোনো একটি সিট চয়েস করতে হবে। তাহলে Available Seats অপশনে ক্লিক করুন। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি সিট সিলেক্ট করুন। তাহলে নিচে বাসের টিকেট ভাড়া কত টাকা তা দেখতে পাবেন।  এখন স্ক্রোল করে নিচে নামলে সেখানে ‘Choose Boarding point’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি কোন কাউন্টার থেকে বাসে উঠবেন সেটি সিলেক্ট করুন। এখন সকল অপশন সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

এখন উপরে লক্ষ্য করলে আপনি সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Name
  • Gender
  • Mobile Number এবং
  • Email Address

তাহলে প্রথমেই Name অপশনে ক্লিক করে আপনার সঠিক নামটি লিখুন। তারপর Gender অপশনে ক্লিক করে আপনার Gender টি সিলেক্ট করুন। এখন নিচে মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস দেখতে পাবেন। Mobile Number অপশনে ক্লিক করে আপনার সচল একটি মোবাইল নম্বর এবং Email Address অপশনে ক্লিক করে আপনার সচল একটি ইমেইল এড্রেস বসিয়ে দিন। অবশ্যই, এখানে আপনাকে সচল একটি ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে। যে ইমেইল এড্রেস এ আপনার টিকিটটি পাঠানো হবে। এখন আপনি যদি একটু স্ক্রোল করে নিচে নামেন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

এখন উপরে উল্লেখিত পিকচারে লক্ষ্য করলে সেখানে আপনার টিকেট প্রাইস এবং প্রসেসিং ফি দেখতে পাবেন। এখন আপনাকে টিকিটটি কনফার্ম করার জন্য পেমেন্ট করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পেমেন্ট করতে হয়।

অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার নিয়ম

অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার জন্য স্ক্রোল করে নিচে নামুন। তাহলে I Am Confirming that I have read……। নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে টিক চিহ্ন দিয়ে দিন। তারপর নিচে অনলাইনে পেমেন্ট করার জন্য বিভিন্ন পেমেন্ট মেথড গুলো দেখতে পাবেন। যেমন:

  • বিকাশ
  • রকেট
  • নগদ এবং
  • Others MFS ইত্যাদি।

তাহলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার জন্য উপরে উল্লেখিত যেকোন একটি পেমেন্ট মেথড সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Proceed to pay অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা লোড নিবে এবং আপনাকে সরাসরি পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে। এখন আপনার বিকাশ নম্বরটি বসিয়ে দিন এবং Conform লেখাটিতে ক্লিক করুন তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে আবারোও Conform অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টে পিন নম্বরটি বসিয়ে দিন। তাহলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবে এবং আপনার সামনে আপনার বাসের টিকিটটি শো করবে।

অনলাইনে বাসের টিকেট কাটার সময় আপনি যে ইমেইল এড্রেসটি ব্যবহার করেছেন। সেই ইমেইল এড্রেস এ আপনার বাসের টিকিট চলে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: যেকোনো কম্পিউটার দোকান থেকে টিকেটটি প্রিন্ট করে নিতে হবে। তাহলে আপনার দেওয়া ভ্রমনের তারিখে আপনি ভ্রমন করতে পারবেন।

আরো পড়ুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২৪

আশা করি, আজকের পোস্টে পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনে বিভিন্ন বাসের টিকেট কাটতে হয়, বাসের টিকেট কাটতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment