ফেসবুক মনিটাইজেসন অন করার নিয়ম নীতি

ফেসবুক মনিটাইজেসন অন করার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের ফেসবুক একাউন্টে ৫ হাজার ফলোয়ার এবং ৬০ হাজার ওয়াচ টাইম সহ সকল তথ্য ফুল ফিল রয়েছে। তবে কিভাবে ফেসবুকের মনটাইজেশন অথবা এড অন করে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ফেসবুক মনিটাইজেসন অন করতে হয়।

ফেসবুক মনিটাইজেসন অন করার নিয়ম নীতি

ফেসবুক মনিটাইজেসন অন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন এবং আপনার ফেসবুক পেইজে প্রবেশ করুন। তাঁরপর নিচে থেকে ‘Menu’অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।‌ সেখান থেকে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘View Tools’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Ad Centre
  • Monetisation
  • Page Access
  • Fan Engagement এবং
  • Invite Friends to follow

এখন আপনি ‘Monetisation’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে ‘Get Started’ নামে একটি পপআফ চলে আসবে সেখান ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘In-Stream ads’ নামে একটি অপশন দেখতে পাবেন। মূলত এটি ব্যবহার করে আপনাকে ‘Monetisation’ অন করতে হবে। ‌তাহলে ‘In-Stream ads’ অপশনের পাশে থেকে ‘Sign in’ অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশনে ‘Get Started’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনার সামনে একটি ফরম চলে আসবে। এই ফর্মটি আপনাকে তথ্য দিয়ে পূরণ করতে হবে। যেমন:

  • Legal fast name
  • Legal Surname
  • Date of birth এবং
  • Country

এখানে আপনাকে আপনার ব্যাংক একাউন্ট অনুযায়ী নামটি বসাতে হবে। আপনার যদি নিজের ব্যাংক একাউন্ট না থাকে। তাহলে আপনার পিতা-মাতা অথবা অভিভাবককে ইনফরমেশন এখানে বসাতে হবে। অথবা আপনি চাইলে অন্য কারোর ব্যাংক একাউন্ট এড করতে পারবেন তাতে কোন সমস্যা হবে না। তাহলে উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে country অটোমেটিক ‘Bangladesh’ সিলেক্ট করা থাকবে। এখানে আপনি যদি অন্য কোন দেশে থেকে থাকেন তাহলে সেই দেশটি সিলেক্ট করুন এবং নিচে ‘Business Type’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনার বিজনেস নির্বাচন করুন এবং ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে এমন একটি এন্টার পেইজ দেখতে পাবেন।

এখানে আগে থেকে ‘Fast name’ এবং ‘Last Name’ দেওয়া থাকবে। এখানে আপনাকে ‘Primary Address’ দিতে হবে। যদি ফেসবুক থেকে আপনাকে কোন চিঠি পাঠায়। তাহলে ‘Primary Address’ এর মাধ্যমে আপনার কাছে আসবে। তাহলে আপনি আপনার প্রাইমারি এড্রেসটি সিলেক্ট করুন। তাঁরপর নিচে আরোও কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Town/City
  • Country/Reason
  • Mobile Number
  • Email Address
  • Tin Identification Number
  • Vat/Gst Registration number (Optional)

এখানে ‘Vat/Gst’অপশনটি (Optional)আপনি চাইলে এই অপশনটি পূরন করতে পারবেন। তবে অপশনটি পূরণ না করলে সমস্যা নেই। এখন উপরে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করে নিচের বক্সের টিক চিহ্ন দিয়ে ‘Next’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনাকে ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Manually Link Bank Account এবং
  2. Link Your Paypal Account

এখানে আপনি যেকোনো ব্যাংকের একাউন্ট যুক্ত করতে পারবেন। উদাহরণ স্বরূপ, আপনি ‘Manually Link Bank Account’ সিলেক্ট করুন এবং তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Bank Country
  • Account Holder Name
  • Swift Code ও
  • Bank Account Number

এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘Link Payout Method’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘Add tax info’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ‌এখন পরবর্তী অপশনে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।

এখানে প্রথম অপশনটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং দ্বিতীয় অপশন ‘Are You a u.s Citizen…… other u.s.resident alien’ অপশন সিলেক্ট করতে হবে। অর্থাৎ, আপনি যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন তাহলে ‘Yes’ অপশন সিলেক্ট করুন এবং অন্যথায়, ‘No’ অপশনে ক্লিক করুন। তারপর নিচে আরো একটি অপশন ওপেন হবে সেখানেও ‘No’ অপশনে ক্লিক করে ‘Next’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘Country of Citizenship’ অপশনটি সিলেক্ট করে ‘Next’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনি পূর্বে যে এড্রেসগুলো বসিয়েছেন সেই এড্রেসগুলো দেখতে পাবেন। এখন আপনি ‘Next’ অপশনে ক্লিক করুন তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।

সেখানে আপনার এড্রেসটি দেখতে পাবেন। এখানে আপনাকে কোন তথ্য পরিবর্তন করার দরকার নেই। এখন আপনি ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে এমন একটি পেইজ দেখতে পাবেন।

এখন আপনি প্রথম অপশন অর্থাৎ, ‘0% of services will be……the united States’  অপশনটি সিলেক্ট করুন এবং আবারও ‘Next’ অপশনে ক্লিক করুন। তারপর স্কোল করে নিচে নামলে একটি বক্স দেখতে পাবেন সেখানে টিক চিহ্ন দিন এবং নিচে ‘Signature’ নামে একটি অপশন দেখতে পাবে সেখানে আপনার সম্পূর্ণ নাম দিতে হবে। তারপর আপনি ‘Next’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন একটু স্ক্রোল করে নিচে নামলে ‘Submit From’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার ফরমটি সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী অপশনে ‘Your Application is being reviewed’ লেখাটি চলে আসবে। অর্থাৎ, ফেসবুক টিমের কাছে আপনার এই আবেদনটি চলে গেছে। এখন তারা আপনার আবেদনটি পাওয়ার পরে যাচাই-বাছাই করে যদি তারা মনে করে আপনার পেইজটি মনিটাইজেসন অন করার জন্য উপযুক্ত।

তাহলে তারা এই মনিটাইজেসনটি অন করে দিবে। আর যদি তারা মনিটাইজেশন রিজেক্ট করে দেয় তাহলে তার কারণটিও বলে দিবে। পরবর্তীতে আপনি সেই সমস্যা সমস্যার সমাধান করে আবারও আবেদন করতে পারবেন। সাধারণত মনিটাইজেশন অন হওয়ার ক্ষেত্রে ৭/৩০ দিনের মতো সময় নিতে পারে।যদি আপনি একবার ফেসবুক মনিটাইজেসন অন করতে পারেন। তাহলে পরবর্তীতে আপনার ব্যালেন্সে পর্যাপ্ত টাকা হলে প্রতি মাসে 22 থেকে 23 তারিখের মধ্যে ফেসবুক থেকে আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেবে। যেটি আপনি সরাসরি যে কোন ব্যাংক অথবা এটিএম থেকে উত্তোলন করতে পারবেন।

আরো পড়ুনঃ ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় ২০২৪

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি ফেসবুক মনিটাইজেসন অন করার নিয়ম নীতি সম্পর্কে জানতে পারেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment