ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনি চাইলেই আপনার ফেসবুক একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, কি কি উপায়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। এসব বিষয় বিস্তারিত জানুন আজকের পোস্টেএ ।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
ফেসবুক থেকে অনেক ভাবে ইনকাম করা গেলেও প্রধানত আপনি তিনটি উপায়ে খুব সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। যেমন:
- শর্ট ভিডিও/রেলস ভিডিও
- ফুল লেন্স ভিডিও এবং
- ফেসবুকে প্রোডাক্ট সেল করে
এই তিনটি উপায়ে আপনি ফেসবুক থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
ফেসবুকে শর্ট ভিডিও/Reels ভিডিও আপলোড করার নিয়ম
আপনি যদি টিকটকের মতো শর্ট ভিডিও/Reels ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান। তাহলে আপনি ফেসবুক পেইজ খুলে ও অথবা আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ও ইনকাম করতে পারবেন।
এখন ফেসবুকে প্রোফাইল মাধ্যমে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন এবং ‘3 ডট’ অপশনে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন। তাঁরপর থ্রি ডট (:) অপশন থেকে ‘Turn On Professional Mode’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখান থেকে ‘Turn On’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুকের ‘Professional Mode On’ অন হয়ে যাবে। এখানে অন্যান্য সেটিং গুলো আপনি চাইলে করে নিতে পারবেন এতে করে আপনার প্রোফাইল দেখতে প্রপেশনাল মনে হবে।
এ পর্যায়ে আপনাকে নিয়মিত 9*16 অনুপাতে Reels ভিডিও আপলোড করতে হবে। ফেসবুক পলিসি মেনে একটা সময় আপনার প্রোফাইলে পর্যাপ্ত রিয়েলস ভিডিও আপলোড করার পর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। মনিটাইজেশন অ্যাপ্রুভাল হয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম শুরু হয়ে যাবে।
তাছাড়াও আপনি ফেসবুক থেকে আরোও দুটি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। যেমন: ফেসবুকে প্রোডাক্ট সেল করা এবং ফেসবুকে পেইজ তৈরি করে ফুল লেন্স ভিডিও আপলোড করা। উভয় কাজ করার ক্ষেত্রে আপনাকে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।
ফেসবুক পেইজ তৈরি করার জন্য আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন। তারপরে ‘3 ডট’ অপশনে ক্লিক করে ‘page’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখান থেকে ‘Ccreate’ অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশনে ‘Get Started’ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনি যে নামে পেইজ খুলতে চান সেই নামটি লিখুন এবং নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন।(এখানে ‘Page Name’ দেওয়ার আগে একটি বিষয় খেয়াল করবেন। এখানে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড অনুযায়ী ‘Page Name’ লিখুন)।
এখন পরবর্তী অপশনে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তাহলে আপনি যে রিলেটেড পেইজটি তৈরি করবেন সেই রিলেটেড অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করুন এবং ‘Createt’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Promote Your Products Or Service
- Create Content And Connect With Fans
আরো পড়ুনঃ ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় ২০২৪
ফ্রি উপায় ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায় ২০২৪
এখন আপনি যদি প্রডাক্ট সেল করার জন্য পেইজ তৈরি করতে চান তাহলে ‘Promote Your Products Or Service’ অপশনটি সিলেক্ট করুন। আর আপনি যদি কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে চান। তাহলে ‘Create Content And Connect With Fans’ অপশনটি সিলেক্ট করুন।
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, ‘Create Content And Connect With Fans’ অপশনটি সিলেক্ট করলেন। তারপর নিচে থেকে ‘Continue’ অপশনে ক্লিক করুন

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার পেইজের ছবি আপলোড করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোফাইল ফটো এবং কভার ফটো সিলেক্ট করুন এবং ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে এমন একটি পেইজ দেখতে পাবেন।

এখানে ‘Invite Friend’ অপশনে ক্লিক করে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদের পেইজ ইনভাইট করতে পারবেন। তাহলে ফ্রেন্ড ইনভাইট করার জন্য‘Invite Friend’ অপশনে ক্লিক করুন এবং আপনি যাদেরকে ইনভাইট করতে চান তাদের নামের পাশের বক্সের টিক চিহ্ন দিয়ে ‘Send Invites’ অপশনে ক্লিক করুন।
তাহলে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন তারা চাইলে আপনার পেজটিকে ফলো করতে পারে। তারপর ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ চলে আসবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন।

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি ‘Page Notification On Your Profile’ অপশনটি সিলেক্ট করলেন। তারপর ‘Done’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুক পেইজটি খোলা সম্পূর্ণ হয়ে যাবে।
এখন আপনি উপরের থ্রি লাইনে ক্লিক করলে। কিছু পপআফ ট্যাব দেখতে পাবেন। শুরুতেই Start tuor অপশনে ক্লিক করুন। তারপর next অপশনে ক্লিক করে ট্যাবগুলো দেখে নিন এবং সর্বশেষ Done অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফেসবুক পেজটি সম্পন্ন হবে। এখন আপনার ফেসবুক পেইজে প্রবেশ করুন এবং পেইজ প্রোফাইলটি কমপ্লিট করুন।
ফেসবুক পেইজ ভিডিও আপলোড করার পদ্ধতি
ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। এখন অ্যাপসটি ইন্সটল করার জন্য আপনার মোবাইলে থাকা ‘Google Play Store’ প্রবেশ করুন এবং সার্চ বারে ‘Meta Business Suite’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ‘Meta Business Suite’ অ্যাপসটি ইন্সটল করুন।
এখন অ্যাপসটি সম্পন্ন ইনস্টল হওয়ার পর অ্যাপসটাতে প্রবেশ করুন। যদি কোন ‘Permission’ আসে সেগুলো ‘Allow’ করে দিন এবং ফেসবুক পেইজে প্রবেশ করুন। এখন ভিডিও আপলোড করার জন্য নিচের থেকে (+) আইকনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:
- Post
- Reel
- Midia
- Story
- Ad এবং
- Live
এখানে ‘Post’ অপশনে ক্লিক করে আপনি ছবি আপলোড করতে পারবেন। তাছাড়াও ‘Reel’ অপশনে ক্লিক করে রেলস ভিডিও আপলোড করতে পারবেন এবং ‘Midia’ অপশনে ক্লিক করে ফুল লেন্স ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে কাঙ্খিত ভিডিও আপলোড করুন। অথবা ফুল লেন্স ভিডিও আপলোড করার জন্য ‘Midia’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে আপনার মোবাইলে গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে ‘Write Something’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার ভিডিও সম্পর্কে একটি টাইটেল লিখুন এবং নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Publish Now
- Save As Draft
- Schedule For Later
এখন ‘Publish Now’ অপশনে ক্লিক করে ‘Publish’ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তাছাড়া ‘Save As Draft’ অপশনে ক্লিক করে ‘ভিডিওটি Draft’ হিসেবে সেভ করতে পারবেন। অথবা Schedule সেট করে আপলোড করতে পারবেন। এখন ‘Publish Now’ অপশন সিলেক্ট করে ‘Publish’ অপশনে ক্লিক করুন।
তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। ভিডিওটি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার টাইমলাইনে চলে আসবে। এভাবে আপনি চাইলে খুব সহজে ফেসবুকে পেইজ ভিডিও আপলোড করতে পারবেন।
ফেসবুক পেইজ থেকে টাকা উত্তোলন প্রসেস
ফেসবুক পেইজ থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ফেসবুক পলিসি মেনে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করার পর ফেসবুক পেজ কন্ডিশন পূরণ হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
ফেসবুক মনিটাইজেশন শর্তাবলী
- মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে।
- 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।
- কমিউনিটি গাইড লাইন ভঙ্গ করা যাবে না (অন্যের ভিডিও, মিউজিক আপলোড করতে পারবেন না)
- লাস্ট 30 দিনে আপনাকে মিনিমাম 5টি ভিডিও আপলোড করতে হবে।
উপরে উল্লেখিত অপশন গুলো যখন আপনার ফুলফিল হবে। তখন আপনি চাইলে ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং তারা যদি আপনার আবেদনটি প্রুফভ করে দেয়। তাহলে আপনি ফেসবুক পেইজ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং পরবর্তীতে আপনার ব্যাংক একাউন্টের তথ্য যুক্ত করতে পারবেন। এখানে আপনি যেকোনো ব্যাংক এড করতে পারবেন। যেমন:
- ইসলামী ব্যাংক
- জনতা ব্যাংক লিমিটেড
- সোনালী ব্যাংক লিমিটেড
- ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি
এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যাংক একাউন্ট সিলেক্ট করতে পারবেন। আপনার একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার হলে প্রতিমাসের একটি নির্দিষ্ট সময় আপনার ব্যাংক একাউন্টে উপার্জনকৃত অর্থ পৌঁছে যাবে।
ফেসবুকে প্রোডাক্ট সেল করে ইনকাম
ফেসবুকে প্রোডাক্ট সেল করার জন্য আপনার ফেসবুক পেইজে প্রবেশ করুন এবং প্লাস (+) আইকনে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Post’ অপশনে ক্লিক করে আপনার প্রোডাক্টের ছবি তুলে আপলোড করতে পারবেন।

তাছাড়া আপনি যদি ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চান। তাহলে ‘Midia‘ অপশনে ক্লিক করে আপনার প্রোডাক্টের ভিডিওটি আপলোড করুন। উদাহরণ স্বরূপ: ‘Post’ মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য ‘Post’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলে থাকা গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার প্রোডাক্টের ছবিটি সিলেক্ট করে ‘Done’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘Write Something’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য লিখে ‘Next’ অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশনে ‘Publish Now’ অপশন সিলেক্ট করে ‘Publish’ অপশনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার প্রোডাক্টের ছবিটি পাবলিশ হয়ে যাবে এবং আপনার পেইজের টাইমলাইনে চলে আসবে।
এরপর থেকে যে কেউ চাইলে আপনার পেইজ থেকে যে কোন পণ্য অর্ডার করতে পারবে। তবে আপনি যদি নিজে নিজে মার্কেটিং করেন তাহলে সহজে সফল হতে পারবেন না। সহজে সফলতা পেতে হলে আপনাকে ফেসবুক প্রোডাক্ট পেজটি ফেইড মার্কেটিং বা ফেসবুক বুস্ট করতে হবে।
তাহলে ফেইসবুক আপনার প্রোডাক্ট গুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে এবং আপনার বিক্রয় বেড়ে যাবে। এভাবে আপনি ফেসবুক পেজে সাহায্যে প্রোডাক্ট বিক্রি করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় গুলো সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।


