অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বিভিন্ন প্রয়োজনে আমাদের একটি ব্যাংক একাউন্টের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ব্যস্ততার কারণে অথবা ব্যাংকিং ছুটির কারণে আমরা চাইলেও জরুরিভাবে একটি ব্যাংক একাউন্ট তৈরি করতে পারি না।
এমতবস্থায় আপনি চাইলে হাতে থাকায় স্মার্টফোনটি দিয়ে খুব সহজে ইসলামি ব্যাংকে মুহূর্তে একটি একাউন্ট তৈরি করে নিতে পারেন।আজকের পোস্টে আমরা দেখব কিভাবে হাতে থাকে স্মার্টফোন ব্যবহার করে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলবেন এবং একাউন্ট খোলার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হবে।
অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং Celfin অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি সেটি ব্যবহার করে খুব সহজে একটি অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন
সেলফিন অ্যাপে একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে ফোনে Celfin অ্যাপসটি ইন্সটল করতে হবে। তাই প্রথমে আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন এবং ‘Google Play store’ অ্যাপ্লিকেশন প্রবেশ করুন। তারপর সার্চ অপশনে ‘Celfin’ লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা সেলফিন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন।

এখন অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তারপর আপনার যদি আগে থেকে সেলফিন অ্যাপে একাউন্ট তৈরি করা থাকে। তাহলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন। আর নতুন একাউন্ট তৈরি করার জন্য নিচে থেকে ‘Register’ অপশনে ক্লিক করুন।তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Bangladesh এবং
- Abroad
এখন আপনি যদি বাংলাদেশ থেকে একাউন্ট তৈরি করতে চান। তাহলে ‘Bangladesh’ সিলেক্ট করুন। আর বিদেশ থেকে একাউন্ট তৈরি করার জন্য ‘Abroad’ অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, বাংলাদেশ থেকে একাউন্ট তৈরি করার জন্য বাংলাদেশ অপশন সিলেক্ট করলেন। তারপর নিচে National ID এবং Bank Account নামে দুটি অপশন দেখতে পাবেন। এখন আপনার যদি আগে থেকে ইসলামী ব্যাংকের একাউন্ট তৈরি করা থাকে।
তাহলে ‘Bank Account’ সিলেক্ট করুন। আর অনলাইনে নতুন করে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য ‘National ID’ সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার মোবাইল নম্বর এবং ৬ ডিজিটের একটি পিন নম্বর বসিয়ে দিন। তারপর উপর থেকে আপনার মোবাইল নম্বর অপারেটরটি সিলেক্ট করুন এবং ‘Register’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড অথবা OTP যাবে। সেটি সঠিকভাবে বসিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার এন আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। এখন NID Card সামনের পাঠের ছবি আপলোড করার জন্য ‘National ID Front’ অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের সামনের পাঠের ছবি তুলে আপলোড করুন।
একইভাবে ‘National ID back’ অপশনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের পাঠের ছবি তুলে ‘Confirm Upload’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য চলে আসবে।

এখন আপনি একটু স্ক্রোল করে নিচে নামলে ‘Present Address’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার ‘Present Address’ সঠিকভাবে লিখুন। তারপর আপনার Gender এবং Architect নির্বাচন করুন। এখন সকল তথ্য গুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনাকে একটি ছবি তুলতে হবে।
এখন ছবি আপলোড করার জন্য ‘Open Camera’ অপশনে ক্লিক করে আপনার একটি ছবি তুলুন এবং ‘Confirm Upload’ অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর (Optional) বসিয়ে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে You have successfully…. with Celfin লেখা চলে আসবে। অর্থাৎ, আপনার সেলফিন একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে।
এখন আপনি আপনার সেলফিন একাউন্টে লগইন করুন। একাউন্টে লগইন করার জন্য Login অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই সেলফিন একাউন্ট তৈরি করতে পারবেন এবং একাউন্ট ব্যালেন্স এড করে বিভিন্ন কাজ করতে পারবেন। তাছাড়াও সেলফিন একাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে এই সেলফিন অ্যাপ এর সাহায্যে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলবেন।
অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর সেলফিন অ্যাপে প্রবেশ করুন এবং মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

এখন আপনি ‘Open Account’ অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে থেকে Mudaraba Savings Account (MSA) অপশনের নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে একটি ফরম দেখতে পাবেন। এখন প্রথম অপশনে আপনি যে ‘Branch’ মাধ্যমে একাউন্ট খুলতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটি সিলেক্ট করুন। তারপর আপনি যে জাতীয় পরিচয় অনুযায়ী সেলফিন একাউন্ট তৈরি করতে সেই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পিতা-মাতার নাম লিখুন। তারপর নিচে ‘Marital Status’ অপশন দেখতে পাবেন। এখন আপনি আপনার ‘Marital Status’ টি সিলেক্ট করুন। তার নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Monthly income
- Source of fund এবং
- Occupation
এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার Location, District, Thana এবং Post Codeটি বসিয়ে দিন। তারপর Submit অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার বিস্তারিত তথ্য গুলো দেখতে পাবেন। যেমন: Basic information, personal information এবং Present Address ইত্যাদি তথ্য দেখতে পাবেন।

এখন আপনি নিচে থেকে ‘Confirm’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে থেকে Mudaraba Savings Account (MSA) অপশনের নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে Oops! We have Received your request……please try again লেখাটি চলে আসবে। এখন আপনি Ok বাটনে ক্লিক করুন।

এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা এই প্রসেস পর্যন্ত কাজ কমপ্লিট করেছেন। কিন্তু তার পরবর্তী যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলো কমপ্লিট করতে পারেন না এখন যখনই আপনার সামনে এই ধরনের নোটিফিকেশনটি চলে আসবে। তখন আপনি 16259 অথবা +880 2-8331090 কল সেন্টারে কথা বলে সমস্যাটি সমাধান করতে পারবেন এবং সমস্যাটি সমাধান হতে ২০ দিনের মতো সময় নিতে পারে। যখনই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তখন আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
তবে অনেকের ক্ষেত্রে ২০ দিনের বেশি অধিক সময় নিতে পারে। আর আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের একাউন্টে ভেরিফিকেশন সাকসেসফুল হচ্ছে না। তারা ব্রাঞ্চে যোগাযোগ করে একাউন্টে কমপ্লিট করে নিতে পারবেন। যখনি আপনার একাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তখন আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে। এখন আপনি আবারো সেলফিন একাউন্ট প্রবেশ করুন এবং ‘Open Account’ অপশনে ক্লিক করুন। তারপর Mudaraba Savings Account (MSA) অপশনের নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

সেখানে আপনার Branch নাম দেখতে পারবেন। এখন আপনাকে নমিনির তথ্য দিয়ে অপশন গুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:
- Nominee Name
- Father’s Name
- Mother’s Name
- NID Card এবং
- Relation
এখন আপনি আপনার নমিনির তথ্য দিয়ে অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। (এখানে অবশ্যই নমিনির তথ্য গুলো এন আইডি কার্ড অনুযায়ী বসাবেন এবং অপশনগুলো ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে)। এখন সকল অপশন সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে নমিনির Location, District, Thana এবং Post Code নির্বাচন করুন এবং Next বাটনে ক্লিক করুন।
তারপর পরবর্তী অপশনে নামিনির জাতীয় পরিচয়পত্রের ছবি অথবা পাসপোর্টের ছবি আপলোড করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী নমিনির জাতীয় পরিচয়পত্র ছবি অথবা পাসপোর্টের ছবি আপলোড করুন এবং নিচে নমিনির ক্লিয়ার ভাবে ছবি তুলে Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ইসলামী ব্যাংক সেভিং একাউন্টি ওপেন হয়ে যাবে এবং আপনার সামনে এমন একটি পেইজ চলে আসবে।

এখন প্রথমে আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চ নেম এবং ব্যালেন্স দেখতে পারবেন। এখন আপনি এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখার জন্য একটি স্ক্রিনশট দিতে পারেন। পরবর্তীতে যেকোন প্রয়োজনে তথ্যগুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনি আবারো সেলফিন একাউন্টের হোম পেইজে প্রবেশ করুন এবং ‘Bank Account’ অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে দেখতে পারবেন আপনার ব্যাংক একাউন্টে এড হয়ে গেছে। এখন আপনি ডান পাশের ‘এরো’ বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সকল তথ্য দেখতে পারবেন। সেখানে আপনার নাম, ব্যাংক একাউন্ট নম্বর এবং এমাউন্ট দেখতে পারবেন।

এখন নিচে থেকে ‘Account Summary’ অপশনে ক্লিক করুন। তাহলে কিছু সময়ের মধ্যে আপনার একাউন্ট summary দেখতে পাবেন। তবে মনে রাখবেন এখানে ডিপোজিটকৃত ৫০০ টাকা ইসলামী ব্যাংক সেভিং একাউন্টে ডিফল্টভাবে থেকে যাবে। আপনি চাইলেও সে টাকা তুলতে পারবেন না।
আরো পড়ুনঃ On Page Seo Optimization কি? কিভাবে অন পেইজ এসইও করবেন বিস্তারিত
তবে পরবর্তীতে আপনি যখন একাউন্টটি ক্লোজ করবেন তখন আপনাকে সে টাকা ফিরিয়ে দেওয়া হবে। এভাবে আপনি চাইলে হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে অনলাইনে ইসলামী ব্যাংক সেভিং একাউন্ট তৈরি করতে পারবেন।


