ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম ২০২৫

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম ২০২৫ ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। এখন থেকে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। অথবা ব্যাংকিং খোলার জন্য অপেক্ষা করতে হবে না।

এখন থেকে আপনি চাইলে যে কোন মুহূর্তে, যে কোন প্রয়োজনে ব্যাংক থেকে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বিকাশে নিয়ে আসতে পারবেন। আজকের পোস্টে আমরা ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব তার ধৈর্য সহকারে পোস্টে পড়ার অনুরোধ রইলো।

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

ব্যাংক থেকে আপনি চাইলে দুইভাবে বিকাশে টাকা নিয়ে আসতে পারেন।

  • সরাসরি ব্যাংকিং অ্যাপ থেকে টাকা ট্রান্সফার (DBBL, CellFin) আথবা
  • সরাসরি বিকাশ অ্যাপ থেকে

ব্যাংকিং অ্যাপ থেকে টাকা ট্রান্সফার

আপনি যদি ব্যাংকিং অফিসিয়াল অ্যাপস থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান তাহলে আপনার ফোনে আপনার ব্যাংকের অফিসিয়াল অ্যাপটি থাকতে হবে। এ পোস্টে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের CellFin অ্যাপ থেকে বিকাশে টাকা আনার নিয়ম শেয়ার করব। আপনি চাইলে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাপ DBBL থেকেও বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। CellFin অ্যাপ থেকে বিকাশে টাকা আনার জন্য প্রথমে CellFin অ্যাপে প্রবেশ করুন। তারপর হোম পেইজ থেকে ‘Fund transfer’ অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে সেখানে MCash, Bkash, Nagad, Cellfin ইত্যাদি। এখন বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য Bkash সিলেক্ট করুন। তারপর Bkash number অপশনে আপনার বিকাশ নম্বরটি দিয়ে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আবারও পরবর্তী ধাপে নিয়ে যাবে।

সেখানে ডিপল্টভাবে CellFin সিলেক্ট করা থাকবে। অর্থাৎ আপনি যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান তাহলে সেলফিন সিলেক্ট করুন। আর যদি ইসলামী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান তাহলে Account সিলেক্ট করুন। আর যদি ইসলামী ব্যাংক কার্ড থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান তাহলে Card সিলেক্ট করুন।

এখন ইসলামী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য Account অপশনে ক্লিক করুন। তাহলে সেলফিন অ্যাকাউন্টের সাথে যুক্ত আপনার সকল ইসলামী ব্যাংক একাউন্ট দেখতে পাবেন। এখন আপনি যে একাউন্ট থেকে টাকা বিকাশে নিয়ে আসতে চান সেটি সিলেক্ট করুন। তারপর আপনি কত টাকা নিয়ে আসতেছেন সেটি লিখুন। Note অপশনে ইংরেজিতে যেকোন একটি Note বা রেফারেন্স লিখে দিন। যেমন আপনার নাম। তারপর CellFin pin অপশনে আপনার ৬ ডিজিটের পিন নম্বরটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া সকল তথ্য আবারও দেখতে পাবেন। এখন সব কিছু ঠিক থাকলে ‘Confirm’ অপশনে ক্লিক করে Confirm করে দিন।

আরো পড়ুনঃ নতুন পার্সপোটের জন্য আবেদন করার নিয়ম- ২০২৫

তাহলে আপনার মোবাইল নম্বরে একটি OTP কোড যাবে। অর্থাৎ আপনি যেই নম্বর দিয়ে সেলফিন অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন সেখানে একটি ওটিপি কোড পাবেন। কোডটি বসিয়ে Confirm অপশনে ক্লিক করলে আপনার ব্যাংক থেকে বিকাশে টাকা চলে যাবে। এভাবে আপনি খুব সহজে যেকোন সময় ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন।

সরাসরি বিকাশ অ্যাপ থেকে টাকা ট্রান্সফার

এখন আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসতে চান। তাহলে বিকাশ অ্যাপে প্রবেশ করে Add money অপশন থেকে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করে ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন। আশা করি, ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম ব্যাংকিং রিলেটেড আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment