কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টটি। সাধারণত, ব্যাংক অনুযায়ী ক্রেডিট কার্ড এবং অফার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকের পোস্টে আমরা বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যাতে করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রেডিট কার্ড সিলেক্ট করতে পারেন।
সাধারণত প্রত্যেকটি ব্যক্তি বিভিন্ন প্রয়োজন ক্রেডিট কার্ড নিয়ে থাকে। কেউ নেয় ক্রেডিট কার্ড ব্যবহার করে দেশের বাহিরে যখন ট্রাভেল করবে তখন কেনাকাটা করতে। আবার কেউ ক্রেডিট কার্ড নেয় বিভিন্ন মার্কেট ডিসকাউন্ট নেওয়া জন্য এবং অনেকে নেয় ব্যাক্তিগত প্রয়োজন মেটাতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার জন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে।
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো। আমরা সর্বপ্রথম No Annual fee ‘ট্রানজেকশন এনুয়াল ফি ওয়েভের’ অর্থাৎ, কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ফি আপনি ট্রানজেকশন মাধ্যমে ওয়েভের করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো MTB Credit Card?
আপনি যদি মিউচুয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সাধারণত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সকল ক্রেডিট কার্ড বছরে আপনি 15 টি ট্রানজেকশন করেন। তাহলে আপনি অ্যানুয়েল ফি ওয়েভার করতে পারবেন। সেটি আপনি ক্লাসিক থেকে সিগনেচার এবং মিচুয়াল ব্যাংকের যেকোনো ক্রেডিট কার্ডে এই সুবিধা দিয়ে থাকছে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক।
BEL Credit Card
আপনি যদি ইবিএলের কোন ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সেক্ষেত্রে ইবিএলের ক্রেডিট কার্ডে 18টি ট্রানজেকশনে অ্যানুয়েল ফি ওয়েভার দিচ্ছে। সাধারণত অনেকেই মনে করে থাকেন কিভাবে বাৎসরিক ক্রেডিট কার্ড ফি না দিয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অথবা ইবিএলের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন।
সাধারণত, এই কার্ডগুলো ট্রানজেকশন এর মাধ্যমে অ্যানুয়াল ফ্রী ওয়েভার করে দিচ্ছে। অর্থাৎ দ্বিতীয় বছর থেকে আপনার কার্ডে যে অ্যানুয়াল ফ্রী হবে। সেটি আপনি ট্রানজেকশনের মাধ্যমে ওয়েভার করে নিতে পারবেন।

UCB Credit card
UCB অর্থাৎ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে ক্রেডিট কার্ড রয়েছে। সেই কার্ডটি আপনি 18 টি ট্রানজেকশনে অ্যানুয়েল ফ্রী ওয়েবার করে নিতে পারবেন।
NRB Bank Credit Card
তাছাড়াও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে মাত্র 14টি ট্রানজেকশনে অ্যানুয়েল ফ্রী ওয়েবার করে নিতে পারবেন। এখন আপনি যদি অ্যানুয়াল ফ্রী ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান। অর্থাৎ, ট্রানজেকশনের মাধ্যমে অ্যানুয়াল ফ্রী ওয়েভার করবেন। তাহলে উপরে উল্লেখিত যেকোনো একটি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন।
ফ্রী এডমানির জন্য ক্রেডিট কার্ড
আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ফ্রী এডমানির জন্য ক্রেডিট কার্ড নিতে চান। অর্থাৎ আপনি চাইলেই বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মাধ্যমে ব্যাংক থেকে টাকা আনবেন। সাধারণত ম্যাক্সিমাম ব্যাংকের ক্রেডিট কার্ডে 1% অথবা 15% এমাউন্ট চার্জ কাটে।
এখন আমরা আলোচনা করবো কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ওয়ালেটে টাকা আনতে পারবেন। তাতে আপনার এক্সট্রা কোন চার্জ প্রদান করতে হবে না। যেমন:
- Dutch Bangla Bank (ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যেকোনো ওয়ালেটে টাকা ফান্ট করতে পারবেন। সেটি হোক ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড। এতে আপনাকে কোন এক্সট্রা চার্জ প্রদান করতে হবে না। অর্থাৎ আপনি ফ্রী এডমানি করতে পারবেন)
- Meghan Bank Credit Card (তাছাড়াও আপনি মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড Free Add money করতে পারবেন। এতে আপনাকে কোন বাড়তি Charge প্রদান করতে হবে না)
- One Bank ( ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি উপরে উল্লেখিত ওয়ালেটে সম্পূর্ণ ফ্রীতে এডমানি করতে পারবেন।
তাছাড়াও বাংলাদেশের টপ লেভেলের যে ক্রেডিট কার্ড গুলো রয়েছে। সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যখন ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করবেন। অর্থাৎ, আপনি যখন এডমানি করবেন। তখন আপনাকে 1% থেকে 15% পর্যন্ত চার্জ প্রদান করতে হবে। এখন আপনি যদি ফ্রী এডমানিথ জন্য ক্রেডিট কার্ড নিতে চান। তাহলে আপনি উল্লেখিত তিনটি ব্যাংক থেকে যেকোনো একটি নির্বাচন করতে পারেন। যেমন:
- Dutch Bangla Bank
- Meghan Bank Credit Card এবং
- One Bank
উপরে উল্লেখিত যেকোনো একটি ব্যাংকে পছন্দ করে আপনি সম্পূর্ণ ফ্রিতে এডমানি করতে পারবেন। তাছাড়াও আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয় করতে চান। যেমন: স্বপ্ন, মিনা বাজার ও আগোড়া ইত্যাদিতে শপ থেকে আপনি রেগুলার পারসেচ করেন। তাহলে আপনি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে উপরে উল্লেখিত সুপার শপে রেগুলার একটি ডিসকাউন্ট পাবেন।

BEL Diners Credit Card
উপরে উল্লেখিত সুপার শপের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে ‘BEL Diners Credit Card’। এই ক্রেডিট কার্ডটি ব্যবহার করে আপনি মিনা বাজার, স্বপ্ন এবং আগোড়া প্রতিটি পজ (Pos) ট্রানজেকশনে 5% ক্যাশব্যাক পাবেন। যা প্রতি মাসে সর্বোচ্চ 1 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তাছাড়াও আপনি যদি আরং এ কেনাকাটা করেন। তাহলে প্রত্যেকটি পজ (Pos) ট্রানজেকশনে 10% ক্যাশব্যাক। যা প্রতি মাসে 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
Standard Credit Card
তাছাড়াও আপনি এসসিবির ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যেকোন গ্ৰোসারি শপে 8% ডায়নিং এবং হোটেলে 5% ডিসকাউন্ট পাবেন। তাছাড়াও ফুয়েলে ক্রয়ে 2% এবং অন্যান্য লেনদেনে 1% ডিসকাউন্ট পাবেন। যা প্রতি মাসে 1,200 টাকা ক্যাশব্যাক পাবেন। (MFS বাদে)
লাউঞ্জ ব্যবহারের সুবিধা
সাধারণত প্রতিটি মানুষই লাউঞ্জ ব্যবহারের সুবিধার জন্য ক্রেডিট কার্ড নিয়ে থাকে। অর্থাৎ, আপনি যখন দেশের বাহিরে ট্রাভেল করবেন। তখন আপনি কোন কোন ক্রেডিট কার্ডে লাউঞ্জের ফ্যাসিলিটিক্স পাবেন সে সম্পর্কে বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো:
MTB Credit Card
আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। তাহলে সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে বছরে 10টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্রীতে ভিজিট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড নিয়ে দেশের বাইরে ভ্রমণ করতে যান। তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে 10টি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিট করতে পারবেন।
তাছাড়াও সিগনেচার ওয়ার্ল্ড প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে এনটিভি এয়ার লাউঞ্জে আপনি ইয়ার্লি আনলিমিটেড ভিজিট করতে পারবেন। আপনি কার্ড হোল্ডার নিজে যেতে পারবেন এবং আপনার সাথে আরেকজন প্রাপ্তবয়স্ক ও শিশু নিতে পারবেন। অর্থাৎ 12 বছরের নিচে দুটি শিশু নিতে পারবেন। আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের টাইটেনিয়াম এবভ কার্ড হোল্ডার অথবা প্লাটিনাম এভব কার্ড হোল্ডার হোন।
তাহলে আপনি বছরে আনলিমিটেড ভিজিট করতে পারবেন। আর আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গোল্ড কার্ড ইউজার হয়ে থাকেন। তাহলে আপনি বছরে এমটিভি এয়ারে লাউঞ্জে চারটি ভিজিট সম্পূর্ণ ফ্রীতে পাবেন। এখানে যিনি কার্ড হোল্ডার হবেন তিনি সুধু মাত্র এই ফ্যাসিলিটিজটি উপভোগ করতে পারবেন।

UCB signature Credit Card
ইউসিবি সিগনেচার ক্রেডিট কার্ডে আপনি বছরে 12 টি ইন্টারন্যাশনাল লাউঞ্জে সম্পূর্ণ ফ্রিতে ভিজিট করতে পারবেন। তাছাড়াও আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন USB নিজস্ব একটি এয়ারপোর্ট লাউঞ্জ রয়েছে। যেটির নাম হলো: ইউসিবি ইম্পেরিয়াল। এই ইউসিবি ইম্পেরিয়ালের দুটি লাউঞ্জ রয়েছে। যেমন:
- ডোমেস্টিক লাউঞ্জ এবং
- ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জ
আপনি যদি গোল্ড কার্ড হোল্ডার হোন। সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক লাউঞ্জে এক্সেস করতে পারবেন শুধুমাত্র কার্ড হোল্ডার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে কার্ড হোল্ডার এবং সাথে আরো একজন সহ এক্সেস করতে পারবেন। তাছাড়াও যদি আপনার প্লাটের নাম কার্ড হোল্ডার হয়। সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক লাউঞ্জে আপনি নিজে এবং আপনার সাথে অতিরিক্ত দুইজন গেস্ট নিয়ে যেতে পারবেন।
আর ইন্টারন্যাশনাল লাউঞ্জের ক্ষেত্রে আপনি কার্ড হোল্ডার এবং সাথে আরেকজন গেস্ট নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি সিগনেচার কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে সেক্ষেত্রে আপনি কার্ড হোল্ডার নিজে এবং আপনার সাথে অতিরিক্ত তিনজন গেস্ট নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি ইউসিবির সিগনেচার কাড ব্যবহার করে ইন্টারন্যাশনাল লাউঞ্জ এক্সেস করতে চান।
তাহলে আপনি নিজে কার্ড হোল্ডার এবং আপনার সাথে অতিরিক্ত তিনজন গেস্ট নিয়ে যেতে পারবেন। এখন আপনি যদি লাউঞ্জ ব্যবহারের জন্য ক্রেডিট কার্ড নিতে চান। তাহলে আপনার জন্য উপরে উল্লেখিত দুটি ব্যাংক থেকে যেকোনো একটি ব্যাংক নির্বাচন করা বেস্ট হবে।

রিওয়ার্ড পয়েন্টের জন্য ক্রেডিট কার্ড
আপনারার ভিতরে অনেকেই আছেন যারা ক্রেডিট কার্ড নিতে চায় রিওয়ার্ড পয়েন্টের জন্য। অর্থাৎ, আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো পন্যে ক্রয় করবেন। তখন তার এগেন্স্ট ব্যাংক আপনাকে একটি রিওয়ার্ড পয়েন্ট প্রদান করবে।এখনে আপনি চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। তার কারণ হলো: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্লাসিক গোল্ড, প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে প্রতি 50 টাকায় অথবা 1 ডলার ট্রানজেকশনে আপনাকে 1 রিওয়ার্ড দেওয়া হবে।
তাছাড়া ও সিগনেচার এবং ওয়ার্ল্ড ট্রানজেকশনে 50 টাকা অথবা 1 ডলারে আপনাকে 2 রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে এবং এই রিওয়ার্ডের মেয়াদ থাকবে 3 বছর পর্যন্ত। আর আপনি চাইলে এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে আপনার কার্ডের আউটস্ট্যান্ডিং রিডিম করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রতি 100 রিওয়ার্ড পয়েন্টের ভেলু হবে 30 টাকা। তাছাড়াও আপনি চাইলে কোনো গিফট কার্ডের মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন।
সেক্ষেত্রে আপনি 100 রিওয়ার্ড পয়েন্টের ভেলু পাবেন 40 টাকা। আর আপনি যদি ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং শপ অথবা লাউঞ্জের মাধ্যমে রিডিম করতে চান। তাহলে আপনি প্রতি 100 রিওয়ার্ড পয়েন্টের ভেলু পাবেন 50 টাকা। আর আপনি যদি ইবিএলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তাহলে ক্লাসিক গোল্ড কার্ডে 10 টাকা সমান 1 স্কাই পয়েন্ট পাবেন। এখন এই স্কাই পয়েন্ট ব্যবহার করে আপনার ক্লাসিক অথবা গোল্ট কার্ডের আউটস্ট্যান্ডিং রিডিম করতে পারবেন। এখানে প্রতি 10,000 স্কাই পয়েন্টের ভেলু পাবেন 250 টাকা। আর আপনি যদি প্লাটিনাম অথবা তার উপরের কার্ড হোল্ডার হয়ে থাকেন। তাহলে প্রতি 50 টাকা অথবা 1 ডলারে খরচে আপনি 1 স্কাই পয়েন্ট পাবেন।
আরো পড়ুনঃ পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড যেভাবে নিবেন
তাছাড়াও আপনি যদি সিটি ব্যাংকের এম এক্স ক্রেডিট কার্ড ইউজার হয়ে থাকেন। তাহলে আপনি প্রতি 50 টাকায় অথবা 1 ডলার খরচে আপনি 1 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আর আপনি যদি প্লাটিনামা কার্ডে খরচ করেন। তাহলে প্রতি 50 টাকায় অথবা 1 ডলারে আপনি 2 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। তাছাড়াও আপনি এই এমএক্স ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট পাবেন সেটি হলো: প্রতি মাসের প্রথম এবং শেষে সপ্তাহে অর্থাৎ, শুক্রবার অথবা শনিবার কোন সুপার শপে কোনো পন্যে ক্রয় করেন। তাহলে আপনি প্রতি 50 টাকায় 10 পয়েন্ট পাবেন।এখন আপনি এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে সিটি ব্যাংকের ফিজ এই চার্জ প্রদান করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলেই আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে পারবেন।
বিভিন্ন মার্চেন্ট ব্যাংক জন্য ডিসকাউন্ট
আপনি যদি বিভিন্ন মার্চেন্ট জন্য ক্রেডিট কার্ড নিতে চান। অর্থাৎ, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট অথবা এয়ার ফ্লাট বা অন্যান্য যেসব ডিসকাউন্ট গুলো রয়েছে। অর্থাৎ, আপনার ফ্রিজ অথবা টিভি ক্রয় করলেন। এসব মার্চেন্টের সাথে সবচেয়ে বেশী টাইআপ থাকে ইবিএল এবং সিটি ব্যাংকের এমএক্স কার্ডের।


